নিজস্ব প্রতিবেদক: খারাপ আবহাওয়ার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে আবার ফেরি চলাচল শুরু ...
ব্রেকিং নিউজ
এবার শক্তিমানের সমর্থকদের ওপর গুলি, নিহত ৪
রাঙ্গামাটি প্রতিবেদক: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে তার অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় গুলিতে ৪ জন নিহত হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটা দিকে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শক্তিমান চাকমা জেএসএস-এর সংস্কারপস্থী অংশের সহ-সভাপতি। এদিকে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা খুনের ঘটনায় এখনও মামলা হয়নি। আটকও হয়নি কেউ। তবে ...
মেহেরপুরে জামায়াতের ২ নেতাসহ আটক ৭
মেহেরপুর প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে জামায়াত নেতা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব-উল আলম ও গাংনী উপজেলা জামায়াতের আমির ডাঃ রবিউল ইসলামসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। অন্যান্যরা হলেন, জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ...
অস্কার অ্যাকাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার
অনলাইন ডেস্ক: ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় প্রখ্যাত মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবি এবং স্বনামধন্য পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে মার্কিন চলচ্চিত্র দুনিয়ার পুরোধা সংগঠন একাডেমি অব মোশন পিকচার এবং সায়েন্স। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার `অস্কার’ দেয়া হয় ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এ একাডেমি থেকে। মার্কিন চলচ্চিত্র জগতে পেশাজীবীদের মর্যাদাপূর্ণ এ সংগঠনের সদস্য ছিলেন বিল কসবি ও রোমান ...
চট্টগ্রামে ১৩ লাখ ইয়াবা উদ্ধার : গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালিশহরে এক বাসায় অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া দুই ভাই হলেন মো: হাসান ও মো: আশরাফ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর। নগর ডিবির পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ...
৪ বছর মর্গে থাকার পর নিপার লাশ হস্তান্তর
রংপুর প্রতিবেদক: রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে আইনি জটিলতায় ৪ বছর পড়ে থাকা হোসনে আরা লাইজু ওরফে নিপা রানীর লাশ হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রমেক হাসপাতালের পরিচালক অজয় রায় আনুষ্ঠানিকভাবে নিপার লাশ হস্তান্তর করেন নীলফামারীর ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতেমার নিকট। এ সময় লাইজুর শ্বশুর বাড়ির লোকজন উপস্থিত ছিলেন। এর আগে, গত ১২ এপ্রিল ...
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান হত্যা: গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: টানা ছয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যানকে প্রকাশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মে রাত ৮টার দিকে বাঁশগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো আব্দুল আলী ও আবুল কালাম। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ...
নাটোরে ৭ শিক্ষার্থীকে অপহরণের মূলহোতা আটক
নাটোর প্রতিবেদক: নাটোরে সাত শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি শিক্ষক আব্দুস ছাত্তারকে (৩০) আটক করেছে র্যাব।বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে জেলার সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুস ছাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহান সরদারের ছেলে। তিনি নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, বুধবার রাতের কোনো ...
নোবেল শান্তিতে মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সংকট সমাধান চেষ্টায় ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিশাল রিপাবলিকান সমর্থকদের মধ্যে ১৮ জনের একটি গ্রুপ নরওয়েজিয়ান নোবেল কমিটিকে একটি চিঠি দিয়ে ট্রাম্পকে পরবর্তী নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানিয়েছেন।-খবর টেলিগ্রাফ অনলাইনের। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাচ্ছেন বলে তাকে শান্তিতে নোবেল দেয়া উচিত বলে ...
ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১২৫, ফের ঝড়ের পূর্বাভাস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জন হয়েছে। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো ঝড় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতে বহু গ্রাম তছনছ হয়ে গেছে। ঘরবাড়ির দেয়াল ধসে গেছে। আহত হয়েছেন অনেকে। উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২০ বছরে এত মৃত্যুর ঘটনা ঘটল। এই সংখ্যা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর