১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২

ব্রেকিং নিউজ

রমজানে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এবারের রমজানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ...

জেএসসি-জেডিসিতেও এমসিকিউ থাকছে না

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়ও এমসিকিউ আর থাকছে না। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই দুই পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জেএসসি ও জেডিসিতে এমসিকিউ আর থাকছে না। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষায়ও বড় ধরনের ...

ইউএস-বাংলা এয়ারলাইন্স চালু করল কুরিয়ার সেবা

নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউএসবি এক্সপ্রেস, যা বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাপ্রদানকারী কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউএসবি এক্সপ্রেসের মূল ভিত্তি হচ্ছে পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান, টেকনোলজিক্যালি পণ্যের অবস্থান নিশ্চিতকরণ, দ্রুততম সময়ে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছানো। তুলনামূলক কম খরচে সঠিক মান বজায় রেখে ইউএসবি এক্সপ্রেস ...

বিএনপির সাবেক এমপি মোমিনের বিরুদ্ধে তদন্ত প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৯ জনকে হত্যাসহ বিভিন্ন ধরনের ৩টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খোকার বিরুদ্ধে একাত্তরে মানবতাধিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার অভিযোগে এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩ মে) ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ...

ভারতে ভয়াবহ ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ধূলিঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড। তিন রাজ্য মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৭৪ জন। এর মধ্যে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ৪৫, রাজস্থানে এখনও পর্যন্ত নিহত হয়েছে ২৯ জন, উত্তরাখন্ডে নিহতের সংখ্যা ২। ভারতজুড়ে সব মিলিয়ে আহতের সংখ্যা প্রায় দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গতকাল বুধবার বিকালের পর থেকে প্রবল ধূলিঝড়ে ঢেকে ...

প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থী মঞ্জু

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ফের নির্বাচনী প্রচারে নেমেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় সংবাদ সম্মেলন ডেকে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেন তিনি। দুপুরে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই বিএনপি নির্বাচন বয়কট করবে না। তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ...

`৮১ সালে দলের সভানেত্রী কিভাবে হয়েছিলেন: প্রধানমন্ত্রীকে রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন-আগামী নির্বাচনে কোন পার্টি আসলো বা আসলো না তাতে কিছু আসে যায় না। তার বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহি:প্রকাশ। এটা স্বৈরশাসকের কন্ঠস্বর। কারণে অকারণে জ্ঞান দেয়। তিনি সেটাই করেছেন। তাঁর গতকালের সাংবাদিক সম্মেলনের বক্তব্য হিংসায়-প্রতিহিংসায় আকন্ঠ আপ্লুত। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩ জুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন করে এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ...

পর্বতচূড়া ‘ইমজাৎ সে অভিযানে যাচ্ছে বাংলাদেশি অভিযাত্রী দল

নিজস্ব প্রতিবেদক: হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতচূড়া ‘ইমজাৎ সে’ বা আইল্যান্ড পিক অভিযানে যাচ্ছে বাংলাদেশি একটি অভিযাত্রী দল। এ উদ্দেশ্যে অভিযাত্রী দলটি আজ (বৃহস্পতিবার) বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছ থেকে পতাকা গ্রহণ করবে। এ উপলক্ষে বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছড়াও অভিযাত্রী দলের পৃষ্ঠপোষক ...

বিএনপির যৌথ সভা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ ও সম্পাদকমণ্ডলির যৌথ সভা ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ ও মুনির হোসাইন। যৌথসভায় দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত ...