১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪১

ব্রেকিং নিউজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ থানায় থানায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার ঢাকায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গত সোমবার দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সোমবার স্থান নির্ধারণ করে বিক্ষোভের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তার ...

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে সারাদেশে মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলে দ্রুত সময়ে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে আজ বুধবার দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত মানববন্ধন করা হবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। এদিকে কোটা বাতিলের ...

খালেদা জিয়ার জামিন শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৯ টার পর থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে শুনানি শুরু হয়েছে। শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়ার ...

দূষিত পানি বোতলে বিক্রি, ১০ জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার দুটি অবৈধ পানির কারখানা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। মঙ্গলবার বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে কারখানগুলো সিলগালা করে দেয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ টাকা জরিামানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালত। পাশাপাশি ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় শত শত পানির জার ধ্বংস করা হয়। ...

ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগে তদন্তের মুখে নওয়াজ

পানামা পেপারস কেলেঙ্কারির পর আবারও নতুন দূর্নীতির মামলায় জড়াচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার দেশটির দুর্নীতিবিরোধী সর্বোচ্চ সংস্থা শরিফ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পাকিস্তানের দ্য ন্যাশনাল অ্যাকউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তদন্তের বিষয়ে জানিয়েছে। তারা জানাচ্ছে, ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগে সম্প্রতি দেশটির ...

অবৈধভাবে পাহাড়কাটায় ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি: অবৈধভাবে পাহাড়কাটার অপরাধে চা বাগানের মালিক বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সিলেটে বিমানবন্দর সড়কসংলগ্ন মালনিছড়া চা বাগানে অবৈধভাবে পাহাড়কাটার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার পরিবেশ অধিদফতর এ জরিমানা করে। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, মালনিছড়া চা বাগানে টিলা কাটার প্রমাণ পাওয়ায় ...

বোকো হারামের কবল থেকে ১ হাজার জিম্মিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কবল থেকে সহস্রাধিক বন্দীকে উদ্ধারের খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এসব জিম্মিকে বর্নো রাজ্যের চারটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস চুকু সোমবার এক ঘোষণায় জানান, নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ, নাইজার এবং বেনিনের বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স বন্দীদের উদ্ধারে সহায়তা ...

বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার: ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির দায়ে দুই নারীসহ চারজনকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন  আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। দণ্ডিত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা গ্রামের রহিমা খাতুন, মাসুরা খাতুন, আবদুর রশীদ ও  আবদুল জলিল । আসামিদের একজন আশরাফুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। ...

২০১৭ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৫ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৫ জন কৃতী শিক্ষার্থী (পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৩ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২ জন) স্ব স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে ২০১৭ সালের জন্য ইউজিসি’র উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে আজ মঙ্গলবার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ...

বগুড়ায় চার হত্যাকাণ্ড: ৬ জনকে আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর এলাকায় চার যুবককে গলাকেটে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-স্ত্রী মেয়েসহ ছয়জনকে আটক করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাঠগাড়া ও চন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে নিহতদের মধ্যে অপর একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘি গ্রামের শামছুদ্দিন মণ্ডল শ্যাম্পুর ছেলে খবির হোসেন ওরফে বাউশা (৩৪)। এ নিয়ে চারজনের ...