১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০

ব্রেকিং নিউজ

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘট কাল

চট্টগ্রাম প্রতিনিধি: যানজট নিরসন, জনভোগান্তি দূরসহ বিভিন্ন দাবিতে আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক-পরিবহন ইউনিয়ন। আজ রবিবার দুপুরে পরিষদের সদস্যসচিব মৃণাল চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীর ফতেপুর, মেঘনা সেতু, সীতাকুণ্ডের বড় দারোগাহাট স্কেলসহ বিভিন্ন স্থানে দুঃসহ যানজট সহনীয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ...

খালেদা জিয়াকে মাইনাসের ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। রিজভী বলেন, ভিত্তিহীন মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারববন্দি রেখে এখন দেশনেত্রীর সঙ্গে তার স্বজনদেরও দেখা করতে দেয়া হচ্ছে না। ১০দিন ধরে পরিবারের কোনো সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা ...

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের উপর দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। মিছিলটি এখন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে। ...

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

খুলনা প্রতিনিধি: আইন অনুযায়ী আজ রোববার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীর প্রচার কার্যক্রম। সকালে নির্বাচনী মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব ও বিজিবির মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। আগামী মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় নামছে ১০ জুডিশিয়াল ও ৬০ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল কোর্ট। যারা আচরণ বিধিমালা ও আইন লঙ্ঘন করবে, তাদের তাৎক্ষণিকভাবে ...

পরমাণুকেন্দ্র ধ্বংসের ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আগামী দু্ই সপ্তাহের মধ্যে তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র ধ্বংসের ঘোষণা দিযেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে। রাষ্ট্রীয় কোরিয়া সেন্ট্রাল নিউজ এজন্সি (কেসিএনএ) শনিবার এক খবরে বলেছে, পাংগাই-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে ধ্বংস করা হবে। এই পদক্ষেপের মধ্যে রয়েছে ওই কেন্দ্রের ...

বেঙ্গালুরুর বিপক্ষে হেরে বাদ দিল্লি

স্পোর্টস ডেস্ক:       রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে আইপিএল থেকে ছিটকে গেল দিল্লি ডেয়ারডেলিভস। অন্যদিকে দিল্লির বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্লে অফের আশা টিকিয়ে রাখল বেঙ্গালুরু। শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগে ব্যাটিং করে দিল্লি ৪ উইকেটে তুলে ১৮১ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৬ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির বেঙ্গালুরু। বেঙ্গালুরুর জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্স। ৩৭ ...

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ মে (বৃহস্পতিবার) পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব মো. শাহেদুল খবীর চৌধুরী জানিয়েছেন, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আবেদনের কাজ শুরু হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.;gov.bd ঠিকানায়। এসএমএসে আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। অনলাইনে ১৫০ টাকা দিয়ে পাঁচ ...

মঙ্গলে হেলিকপ্টার পাঠাবে নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লালগ্রহ মঙ্গলে এবার উড়বে হেলিকপ্টার। এই ধরণের ঘোষণা দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, ‘পৃথিবীতে যে উচ্চতা পর্যন্ত হেলিকপ্টার উঠতে পারে, মঙ্গলে তার থেকে আড়াই গুণ বেশি উচ্চতায় উড়তে পারবে সেটি। যার নাম দেয়া হয়েছে, ‘মার্সকপ্টার’। পাসাডেনায় নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে জানানো হয়েছে, ওই হেলিকপ্টার (উপগ্রহ প্রযুক্তির পরিভাষায় যাকে বলা হয়, ‘রোটরক্র্যাফ্ট’ ) ...

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি ও সুচিকিৎসা, সিটি নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন দলের নেতারা। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নিয়মিত কূটনীতিকদের বৈঠক করে বিএনপি নেতারা। তারই ধারাবাহিকতায় আজ বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানানো ...

ঢাবিতে কোটা সংস্কারের নেতাদের ওপর ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে কোটা সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর সময় হেনস্তার শিকার হয়েছেন নেতাকর্মীরা। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাদের হেনস্তা করেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ হোসেনসহ নেতারা বঙ্গবন্ধু হলে রোববারের ...