নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৯-২০২০ অর্থবছর থেকে দুই স্তরের ভ্যাট ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২০১৯-২০২০ অর্থবছর থেকে দুই স্তরের ভ্যাট ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আসন্ন অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানোর বিষয় বিবেচনা করা হচ্ছে।’ ...
ব্রেকিং নিউজ
ব্যাংক লুটের সব টাকা পাচার হচ্ছে বিদেশে : আব্দুর রব
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। নেই আইনের শাসন। আওয়ামী লীগ দলীয় শাসন কায়েম করে জাতীয় সংসদকে একনায়কতান্ত্রিক সংসদে পরিণত করেছে। সরকার দলীয় লোকজন ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। কালো টাকায় ছেয়ে গেছে দেশ। কালো টাকা চারদিক থেকে ঘিরে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শনিবার সিরাজগঞ্জের ...
৪৩ শিক্ষকের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে হত্যা, ছেলেমেয়েদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে এক ব্যক্তি গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যশোর জিলা স্কুলের ...
ইসির ভূমিকা সন্দেহজনক, সবাই খেলছে একই টিমে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি)-এর ভূমিকা সন্দেহজনক। কেসিসি নির্বাচন নিয়ে ইসি উদাসীন। মনে হচ্ছে- খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ, আওয়ামী সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন সবাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একই টিমে খেলছে।’ বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ মে) বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ...
মিয়ানমারে সেনা অভিযানে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলের দুর্গম শান প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে ১৯ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোরে রাজ্যের চীন সীমান্তে এ অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে অস্ত্রধারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সেনাদের ভারী গুলি বিনিময় হয়। খবর: এএফপি ও দ্য স্ট্রেইট টাইমস। পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অভিযান নিয়ে ...
মুন্সীগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্লিখিত এলাকা থেকে (ঢাকা মেট্রো-ঘ-০২-১৩৯১) মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ৭৬ কেজি গাঁজা পাওয়া গেলে গাজাসহ গাড়িটি জব্দ করি। তবে ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার পথে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ঢাকা থেকে ফেনী পৌঁছাতে ৩/৪ ঘণ্টার পথে সময় লাগছে ১৫-১৭ ঘণ্টারও বেশি। গত বৃহস্পতিবার এ যানজট শুরু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত এ যানজট ছাড়েনি। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থেকে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার শুরু হওয়া ...
জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নগানো অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। গ্রিনিচ মান সময় ০১:২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে শনিবার জাপানের আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে। জাপানে প্রায়ই এ ধরনের ভূমিকম্প হয়। এজন্য পর্যাপ্ত প্রস্তুতিও নিয়ে রেখেছে জাপানিরা। ফলে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। এতে সুনামিরও কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি। ...
সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে আগামী সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই_ আপনার জুলুম-নির্যাতন করার দিন ফুরিয়ে এসেছে। আপনাকে সবাই মিথ্যুক ও ধমকবাজ মনে করে। আপনার কারণেই ...
সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আগামী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় আটশতাধিক বিশিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন দূতাবাস উদ্বোধনের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। ট্রাম্প সরাসরি ভিডিওলিংকের মাধ্যমে না আগে ধারণ করা ভাষণ দেবেন সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যানের মন্তব্য থেকে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর