১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

ব্রেকিং নিউজ

৩৪ বছরের রেকর্ড ভাঙ্গলেন নাদাল

স্পোর্টস ডেস্ক: মাদ্রিদ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে নাদাল সরাসরি সেটে হারান ত্রয়োদশ বাছাই আর্জেন্টিনার দিয়েগো শুয়ার্টজম্যানকে। এই জয়ে ক্লে কোর্টে টানা ৫০ সেট জিতে ৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন নাদাল। এর আগে ১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯ সেট জিতে রেকর্ড গড়েছিলেন আমেরিকার জন ম্যাকনরো। ষষ্ঠবারের মত মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের ...

ফেনীতে ৬৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৭

ফেনী প্রতিবেদক: ফেনীতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা। এ সময় সাতজন মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম জানায়, গোপন সংবাদে ফেনীস্থ র‌্যাব-৭ জানতে পারে- কতিপয় মাদক চোরাচালানি ...

পাবনায় আ.লীগের সমাবেশে ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় একই স্থানে শুক্রবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। জানা যায়, অধ্যাপক ড. আবু সাইয়িদ ৫-১০মে পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে পথসভা করেন। ১১মে শুক্রবার বিকালে সাঁথিয়া ফুটবল মাঠে ...

ছাত্রলীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের শুরুতেই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হলের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উদ্যানের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী ...

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বেড়িবাঁধের বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসআই ...

নিয়োগ পরীক্ষায় অসদুপায়: ৬ পরীক্ষার্থীকে জেল-জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি :  গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থীকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন এ জেলা-জরিমানা করেন। জেল ও জরিমানাপ্রাপ্তরা হলেন- শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাস। এর মধ্যে শংকর দাসকে সাত দিনের কারাদণ্ড এবং বাকি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ...

কেনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১৫০ কিলোমিটার উত্তরে রিফট ভ্যালি এলাকায় গভীর রাতে ভারি বৃষ্টিপাতের কারণে গ্রামরক্ষা বাঁধ ভেঙে ৪৯ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকেই। বুধবার (৯ মে) গভীর রাতে রিফট ভ্যালি এলাকায় গ্রামরক্ষা বাঁধ ভেঙে পুরো গ্রামে দ্রুতই পানি ঢুকে যায়। এতে ঘুমন্তরা সরে যেতে পারেনি। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে ...

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহ প্রতিবেদক:  ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় (১৭) বছরের আহত যুবককে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ...

মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে

আবহাওয়া ডেস্ক : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়া ও বিজলি চমকানোসহ ...

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির বক্তব্য প্রত্যাখ্যান মিয়ানমারের

অনলাইন ডেস্ক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে দেওয়া ঢাকা ঘোষণায় রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। ঢাকা ঘোষণায় রোহিঙ্গা ইস্যুতে ব্যবহৃত ‘জাতিগত নিধনযজ্ঞ’ ও ‘রাষ্ট্রীয় মদদে সহিংসতা’ শব্দগুলোর আপত্তি জানিয়েছে দেশটি। একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে এবং রাখাইনের উন্নয়ন ও স্থায়িত্ব বজায় রাখতে কোনও ধরণের সুপারিশ করতে ওআইসি ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে মিয়ানমার। গত সপ্তাহে ঢাকায় ওআইসির ...