১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

ব্রেকিং নিউজ

ধানমন্ডিতে গাছচাপায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেকে একটি গাছের চাপায় মোস্তাফিজুর রহমান নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোহাম্মদপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ...

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক ১২ জুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার দ্বিপক্ষীয় সাক্ষাতের দিন-ক্ষণ নির্ধারিত হয়েছে। আগামি ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক এ বৈঠকে মিলিত হবেন এই দুই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এক টূইট বার্তায় তিনি খবর জানান। একই টুইট বার্তায় বৈঠকটিকে বিশ্বশান্তির জন্য জন্য কার্যকর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। উত্তর কোরিয়া থেকে ...

জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জনতার ঐক্য সৃষ্টি করে কারাগারের শৃঙ্খল ভেঙে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘দেশনেত্রীর রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর’ উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অবিলম্বে ...

লক্ষ্মীপুরে অভিযান: সাত মাদকসেবীর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মদের পাট্টায় অভিযান চালিয়েছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স বিহীন মাদক সেবনের দায়ে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের কাছে অবৈধভাবে মদ বিক্রির দায়ে পাট্টা মালিক কিশোর কুমার দত্তকে ১০ হাজার টাকা ও ওমান প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ...

কেসি নির্বাচন: বিদেশি পর্যবেক্ষকদের খুলনা আসার আহ্বান মঞ্জুর

খুলনা প্রতিনিধি: বাংলাদেশে অবস্থানরত বিদেশি পর্যবেক্ষক ও বিদেশি মিশনদের সিটি নির্বাচন দেখতে খুলনা আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ শুক্রবার সকাল সোয়া আটটায় নগরের মিয়াপাড়া এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি পর্যবেক্ষক, বিদেশি মিশনদের খুলনা আসার আমন্ত্রণ জানাচ্ছি। দেখে যান, বর্তমান সরকারের অধীনে কী ধরনের ...

বেনাপোলে ৩ কেজি সোনাসহ ১ লাখ মার্কিন ডলার উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুজনের কোমর থেকে এক লাখ মার্কিন ডলার উদ্ধার করেছে বলে জানিয়েছে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৮৪ লাখ টাকার সমমানের। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ডলার উদ্ধার করা হয়। যাদের কাছে এই ডলার পাওয়া গেছে তাঁরা হলেন, ...

অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে জরুরি ফোন পেয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন, ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে ...

আসামি গ্রেফতার করে ফেরার পথে ডিবি পুলিশসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় আসামি গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ দুজন নিহত হয়েছেন। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা নামক এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা গোয়েন্দা পুলিশের এএসআই মিরাজ উদ্দিন (২৫) ও সোর্স রাজু মিয়া (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ এলাকা থেকে অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করে নেত্রকোনায় যাচ্ছিলেন এএসআই মিরাজ উদ্দিন। গ্রেফতারকৃত আসামিদের ...

যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা ২টা ২২ মিনিটে ও সর্বশেষ ৩টা ৪৭ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে উপগ্রহটি বহনকারী রকেট ফ্যালকন-৯-এর মহাকাশের পথে উড়াল দেয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে সেটি পরবর্তীতে ৪টা ২২ মিনিটে নির্ধারণ করে ঘোষণা দেয়া হয় ...

নীলফামারীতে ঝড়ে মা-মেয়েসহ ৭ জন নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা ও ডোমার উপজেলায় কালবৈশাখি ঝড়ে মা-মেয়েসহ ৭ জন নিহত হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে সড়কে গাছ ভেঙে পড়ায় যোগযোগ ও একইসঙ্গে ওইসব এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার এ দুই উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখি ঝড় বয়ে যায়। আর তাতে ডোমরা ও জলঢাকার পাশাপাশি ডিমলা উপজেলার শত শত হেক্টর জমির রোপা ...