স্পোর্টস ডেস্ক: চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডের এ সিরিজ হওয়ার কথা থাকলে ও আর্থিকভাবে লাভের মুখ দেখবে না- কারণ জানিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এর পরিবর্তে ২০১৯ সালে হোমগ্রাউন্ডে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। ইতোমধ্যে বিসিবিকে এ প্রস্তাব দিয়েছে সিএ। আপাতত নাকি এ নিয়েই এখন দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি ...
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে এক মাসে বজ্রপাতে নিহত ১৫,আহত ১৯
নিজস্ব প্রতিবেদক: কালবৈশাখী ঝড় আর বজ্রপাত এবার যেন মরার ওপর খারার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে হাওরবাসীর জন্য। প্রতিদিনেই সুনামগঞ্জের হাওরাঞ্চলে বজ্রাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসহায় কৃষক। গত এক মাসের ব্যবধানে বজ্রপাতে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৬ জনের বেশি। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারা-বাজার উপজেলায় বজ্রপাতের আগাতে মারা যায় এসব কৃষক। একমাত্র উপার্জনশীল ব্যক্তিটিকে ...
কালবৈশাখীর কারনে নদীবন্দরে ২ নম্বর সংকেত
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকালের দিকে ভ্যাপসা গরম থাকলে ১০টার পর থেকেই ঢাকার আকাশে ধীরে ধীরে মেঘ জমতে থাকে। বেলা ...
সৌদির অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের অর্থনৈতিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইয়েমেনের জয়েন্ট অপারেশন কমান্ড এক বিবৃতিতে বলেছে, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং নিখুঁতভাবে কাক্সিক্ষত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে। সৌদি আরবের ...
প্রশ্নফাঁস ঠেকাতে জেএসসি-জেডিসিতে উপকেন্দ্র থাকছে না
নিজস্ব প্রতিবেদক: এবার থেকে শুধু মূল কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা থাকায় উপকেন্দ্রগুলোতে (ভেন্যু) আর পরীক্ষা নেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত জেএসসি-জেডিসি পরীক্ষায় সারাদেশে মোট দুই হাজার ৮৩৪টি মূল কেন্দ্র ছিল। এসব কেন্দ্র আবার স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে উপকেন্দ্র বসিয়ে পরীক্ষা নেয়। ...
২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার নির্দেশে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গাজীপুরের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের আপিলের পরিপে্রেক্ষিতে এ রায় দেন আপিল বিভাগ। এর আগে বৃহস্পতিবার ...
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরান-ইসরাইল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, বুধবার রাতে তারা সিরিয়ায় কয়েক ডজন ইরানি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।-খবর এএফপি ও গার্ডিয়ানের। এর আগে গোলান মালভূমিতে তাদের অবস্থান লক্ষ্য করে অবিরাম রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পর পরই তারা এই হামলা চালায়। গোলানে তাদের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ...
খুলনা নির্বাচন বাতিল করতে সরকার ইসিকে নিয়ে নীল-নকশা করছে
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনও স্থগিত এবং পুরোপুরিভাবে বাতিল করতে সরকার ইসিকে সাথে নিয়ে নীল-নকশা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। এর আগে রাজধানীর গুলশানে চেয়ারপারেনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুলনা সিটি কর্পোরেশন ...
ভিয়ারিয়ালকে উড়িয়ে রেকর্ডে বার্সা
স্পোর্টস ডেস্ক: অপরাজিত থেকে লা লিগা শেষ করার আরো কাছে চলে গেল আগেই শিরোপা জেতা বার্সেলোনা। কাল রাতে নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল, এমন আভাস-ইঙ্গিতে মনে হচ্ছে রেকর্ড তারা এবার করেই ফেলবে! কোনো ম্যাচ না হেরে ৩৬ ম্যাচ কাটিয়ে দেওয়া বার্সেলোনা মৌসুমের বাকি দুই ম্যাচে হার এড়াতে পারলেই প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচের লা লিগায় ...
আজ শপথ নেবেন মাহাথির
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিশ্বের সবেচেয়ে বয়স্ক নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এই জয়ের মধ্য দিয়ে ১৫ বছর আগে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া মাহাথিরের রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটকে হারিয়ে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসছেন সবচেয়ে বেশি সময় দেশটিতে ক্ষমতায় থাকা মাহাথির। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বিজয়ী হয়েছে। ২২২টি আসনের মধ্যে ১১৫টি আসনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর