১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২২

ব্রেকিং নিউজ

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ৩ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টায় ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৮৯ ফ্লাইটে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তল্লাশি চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- রেখা, উর্মিলা এবং প্রকাশ। স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। কাস্টমস জানায়, ওই তিন যাত্রী ...

ক্রিকেট খেলার অনুমতি পেলেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ এবং সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর ‘গ্রেড ক্রিকেট’ খেলার অনুমতি পেয়েছেন। অস্ট্রেলিয়ার আন্তঃপ্রদেশ বা আন্তঃজেলা টুর্নামেন্টকে গ্রেড ক্রিকেট বলা হয়। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং করে ধরা পড়েন বেনক্রফট। পরে জানা যায়, স্মিথ এবং ওয়ার্নারের বুদ্ধিতে তিনি এই কাজ করেন। আইসিসি থেকে নামমাত্র শাস্তি পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ এবং ওয়ার্নারকে ১২ ...

কোটা সংস্কার : মামলার চার আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলার চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব, আলী হোসেন শেখ ওরফে আলী, মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়াম। এর আগে চলতি মাসের ৮ ...

এমপি রানার ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। টাঙ্গাইলের যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ...

শপথ নিলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: ৯২ বছরের মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে প্রবীন রাষ্ট্রনেতা হলেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে প্রাক্তন বিরোধী দলীয় জোট পাকাতান হারাপানের নেতা মাহাথিরকে শপথ পড়ান মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মদ চতুর্থ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাথিরের স্ত্রী ড. সিটি হাসমাসহ জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ...

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৩

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর ও জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আমের আলী সরদারের ছেলে সাইদুল্লাহ (১৩), শ্যামনগর উপজেরার কাশিমাড়ীর ঘোলা গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আশরাফ হোসেন (২৮) ও একই ইউনিয়নের গাঙআটি গ্রামের আব্দুস ...

রাজিবের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বিআরটিসির আপিল আবেদন

নিজস্ব প্রতিবেদক: দুই বাসের রেষারেষির ঘটনায় হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসির আইনজীবী মুনীরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান জানান, আজ বৃহস্পতিবার এই আবেদন করা হয়েছে এবং আগামী রবিবার চেম্বার আদালতে এ আবেদনের ...

সোনালী ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে লিখিত পরীক্ষা ১৮ মে

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগ প্রত্যাশীদের জন্য লিখিত পরীক্ষা ১৮ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। গত ২৭ এপ্রিল এই পদপ্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষায় যে ১০ হাজার ২৩৫ জন প্রার্থী পাস করেছেন তাঁদের লিখিত পরীক্ষা এটি। ঢাকার তিনটি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। এ পরীক্ষার পর লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণরা চূড়ান্ত নিয়োগ ...

মানবতাবিরোধী অপরাধে রিয়াজ উদ্দিনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাজাকার রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। রিয়াজউদ্দিনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় সংঘটিত হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এর আগে ...

সিইসি’র সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি দপ্তরে এ বৈঠক শুরু হয়। সিইসির সঙ্গে আরো উপস্থিত রয়েছেন ইসি সচিব হেলালুদ্দীনর আহমদ। বিএনটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আরো উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও ভাইস ...