চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার মুরাদনগরে বৈদ্যুতিক গোলোযোগ থেকে ঘটা অগ্নিকাণ্ডে একটি গার্মেন্ট ঝুটের গুদাম পুড়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রোববার দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ মৃধাপাড়া ২ নম্বর সড়কের ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঝুটের গুদামটি স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদের। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার গার্মেন্ট ...
ব্রেকিং নিউজ
মার্কিন দূতাবাস আজ খুলছে: গাজা সীমান্তে বিক্ষোভের প্রস্তুতি ফিলিস্তিনিদের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ১৪ মে এক ভিডিও বার্তার মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন। শুরুতে এ উপলক্ষে তাঁর ইসরায়েল সফর করার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জার্ড কুশনার অনুষ্ঠানে ট্রাম্পের প্রতিনিধিত্ব করতে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। দিনটিকে সামনে রেখে গাজা উপত্যকার সীমান্তে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে ইসরায়েল। সঠিক ...
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর: বিক্ষোভে উত্তাল বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানো নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। পুরো বিশ্বের হুশিয়ারি উপেক্ষা করে আজ সোমবারই তেলআবিব থেকে জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে দূতাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান বর্জন করছেন ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র। এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। ৭০ বছরের মার্কিন ঐতিহ্য ভঙ্গ করে গত বছরের ডিসেম্বরে ...
প্রাথমিক শিক্ষক নিয়োগ: শেষ ধাপের পরীক্ষা ২৬ মে
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চলমান নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা ২৬ মে অনুষ্ঠিত হবে। ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষার ফলও ৩ ধাপে প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র নিশ্চিত করেছে। ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক মো: রমজান আলী গতকাল বিকেলে গণমাধ্যমকে বলেন, শেষ ধাপে তিন পার্বত্য জেলা বাদে অবশিষ্ট ২৯ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত ...
প্রজ্ঞাপনের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সকাল ১০টা থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে সব পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে বলে। এ সময় ...
বার কাউন্সিল নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে আজ সোমবার। দুই দিনব্যাপী সারাদেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোট হবে। বার কাউন্সিল সূত্র জানায়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোট গণনা ফল ঘোষণা করা হবে মঙ্গলবার রাতেই। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরও ...
ভারতে বৃষ্টি-বজ্রপাত: নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: রোববার বৃষ্টি এবং বজ্রপাতে ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। অপরদিকে অন্ধ্রপ্রদেশে নয়জন, তেলেঙ্গানায় তিনজন, পশ্চিমবঙ্গে ১২ জন এবং দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব (তথ্য) ...
প্রজ্ঞাপনের দাবিতে চবির শাটল ট্রেন অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি: প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৮টার ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়নি তারা। অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অংশ হিসেবে সকাল থেকে শিক্ষার্থীরা নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেয়। তারা রেললাইন অবরোধ করে রাখে। ফলে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় রোডে শাটল ট্রেন চলাচল। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ...
ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে হামলা: নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: রোববার ৩টি গীর্জায় সিরিজ হামলার পর এবার ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। সোমবার দেশটির দ্বিতীয় বড় শহর সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঞ্জারা গণমাধ্যমকে জানান, এটা পরিষ্কার যে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। তিবি বলেন, আমরা এখনো সব ...
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার ১২২ শতাংশ সঞ্চয়পত্র বিক্রি
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এ সময়ে নিট বিনিয়োগ এসেছে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা। যা পুরো অর্থবছরের জন্য সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ দশমিক ৭৫ শতাংশ। অর্থবছরের পুরো সময়ের জন্য সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ১৫০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে সঞ্চয়পত্রের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর