১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

ব্রেকিং নিউজ

মার্কিন দূতাবাস উদ্বোধন : সীমান্তে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা-ইসরায়েল সীমান্তে চলমান বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হলেও তাতে দমে যায়নি তারা। মঙ্গলবার সকাল থেকে তারা নতুন করে বিক্ষোভ শুরু করেছে। আজ ১৫ মে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির ৭০তম বার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ফিলিস্তিনিদের উৎখাত করে প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরায়েল রাষ্ট্র। এ দিনটিকে ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়’ দিবস হিসেবে ...

প্রিজাইডিং অফিসারকে বের করে দিয়ে নৌকায় সিল: ভোট বন্ধ

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের একটি বুথে ঢুকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মারার পর সেখানে ভোট বন্ধ করে দিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতিমা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে এক নম্বর বুথে কয়েকজন ঢুকে ৪৫টি ব্যালটে নৌকা মার্কায় সিল দেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা। পরে সেখানে ভোট বন্ধ ...

খালেদা জিয়ার জামিন পেছালো আরও ১ দিন

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর মঙ্গলবার (১৫ মে) আপিল বিভাগের রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে দিন সকালে পুনরায় শুনানির অনুমতি চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য দুপুর ১২টায় সময় নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ...

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:       দীর্ঘদিন ধরেই ইনজুরিতে নেইমার। এখনো অনুশীলনটাই ঠিকমতো শুরু করতে পারেননি। তবে বিশ্বকাপের প্রশ্ন এলে নেইমারকে তো দলে রাখতেই হবে। ব্রাজিলিয়ান কোচ তিতেও কোন ভুল করেননি। দলের সেরা তারকাকে রেখেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন। গতকাল তিতের ঘোষিত দলে স্থান পেয়েছেন সম্ভাব্য সবাই। রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলন করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চূড়ান্ত দলের নাম ঘোষণা করেন ...

জেরুজালেমে আজান নিষিদ্ধ করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কার্যক্রম শুরুর পর সেখানে আজান দেয়া নিষিদ্ধ করেছে ইসরাইল। সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানের সময় এ ঘোষণা দেয়া হয়েছে। খবর ইয়ানি সাফাক। দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ট্রাম্পকে উদ্দেশ করে বহু ব্যানার প্রদর্শন করা হয়। ওইসব ব্যানারে ‘ট্রাম্প মেক ইসরাইল গ্রেট’ এবং ‘ট্রাম্প ইজ এ ফ্রেন্ড অব জিওন’ স্লোগান লেখা ছিল। এদিকে ...

খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় আজ

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত চেয়ে  করা আবেদনের ওপর আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। মামলাটির রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকার তিন নাম্বারে রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের ওপর পরপর দুইদিন শুনানির পর রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ...

খুলনা সিটিতে ভোটগ্রহণ শুরু

খুলনা প্রতিনিধি:    খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩১টি ওয়ার্ডে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন শহরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদপ্রার্থীসহ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯১ জন প্রার্থী। আজ মঙ্গলবার সকাল ৮টার পরপরই নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর সাউথ সেন্ট্রাল রোডের ...

চট্টগ্রামে পদদলনে মৃত্যু : তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনার আগে ও পরে রীমা কমিউনিটি সেন্টার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এদিকে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনার তদন্তের দাবি করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। ...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকার নারী দল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদে নারীরা হোয়াইটওয়াশ হয়েছে। আজ নিজেদের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবক’টিতেই হেরেছে রুমানা-সালমারা। ফলে, ৫-০ তে বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করে ছাড়লো প্রোটিয়া মেয়েরা। শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। ৩৫ ওভারে ৪ ...

উত্তাল গাজায় রক্ত বন্যা, নিহত বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে গাজাসহ পুরো ফিলিস্তিনি। উত্তাল গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে এপর্যন্ত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০০ জনেরও বেশি। সোমবার গাজা সীমান্তে নির্মিত ইসরাইলি বেড়ার কাছে কয়েকটি পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হলে ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে মারণাস্ত্র, টিয়ারগ্যাস নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯১৮ জন আহতের মধ্যে অন্তত ৭৪ জনের ...