খুলনা প্রতিনিধি: কেন্দ্র দখল করে সিল মারা, বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া ও পুলিশের সহযোগিতায় জাল ভোট দেয়ার অভিযোগের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮.০০টা থেকে শুরু হয়ে বিকেল ৪.০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪.০০ টার পর থেকে শুরু হয় গণনা। ভোট চলাকালীন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ...
ব্রেকিং নিউজ
খালেকের ঘুরে আসা কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব!
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক যে কেন্দ্রে গেছেন সেই কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট গ্রহণ দেখছেন তালুকদার আব্দুল খালেক। অভিযোগ উঠেছে, কেন্দ্রগুলোতে যাওয়ার সময় খালেকের সঙ্গে ৩০/৪০ জনের একটি বহর ...
ভোট ডাকাতি হয়েছে: মঞ্জু
খুলনা প্রতিনিধি: ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। এক্ষেত্রে নিস্ক্রীয় ছিল নির্বাচন কমিশন (ইসি)। ভোট ডাকাতিতে মূখ্য ভূমিকা পালন করেছে পুলিশ। আর তালুকদার আব্দুল খালেকের ক্যাডাররা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বই ছিনতাই করে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে।’ মঙ্গলবার দুপুর ২টায় গণমাধ্যমকে একথা বলেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এর আগে ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি প্রার্থী মঞ্জু ...
আবারো বাড়ছে ওয়াসার পানির দাম
নিজস্ব প্রতিবেদক: আবারো বাড়ছে ওয়াসার পানির দাম। জুলাই থেকে সব শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির আইন অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ হারে দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। মঙ্গলবার (১৫ মে) দুপুরে ঢাকা ওয়াসা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট ...
৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকালে সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ জন ...
কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে আম জব্দ
নিজস্ব প্রতিবেদক: কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের আমের আড়তের ৪০০ মন আম জব্দ করে ধ্বংস করেছে র্যাব। এছাড়া আমে ক্ষতিকারক ইথোফেন হরমোন স্প্রে করার দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে (সর্বনিম্ন ১ মাস ও সর্বোচ্চ ৩ মাস) কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে এসব শনাক্ত ও ধ্বংস এবং অভিযুক্তদের সাজা দেয়া হয়। অভিযানের ...
কোটার প্রজ্ঞাপন দাবিতে দ্বিতীয় দিনে ধর্মঘটে ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস বর্জন করে এ ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত রোববার বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয় কোটা সংস্কারের দাবিতে গঠিত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ...
নৌকায় সিল মারার নির্দেশ দিলেন খুলনার পুলিশ কমিশনার : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, দুপুরের পর থেকে খুলনা পুলিশ কমিশনার নৌকায় এক চেটিয়া সিল মারার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা ...
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আলোচনায় বসছে আজ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের কবল থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় নিয়ে আলোচনায় বসছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আজ মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর ফের অবরোধ আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবরোধের কবল থেকে কিভাবে আমাদের কোম্পানিগুলোকে রক্ষা করা যায় ...
সরকারপন্থিদের হাতেই বার কাউন্সিলের কর্তৃত্ব
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে কর্তৃত্ব ধরে রেখেছে সরকার দল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। গতকাল সোমবার ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিক ফলাফল বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আজ রাতে ঘোষণা করবেন। সারাদেশের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর