মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে বি.এন.পি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ বি.এন.পি ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে যাত্রাবাড়ী থানা বি.এন,পির উদ্যোগে সকাল ১১ টায় পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত কমিটি বাজার থেকে আলহাজ্ব মিজানুর রহমান ভান্ডারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দয়াগঞ্জ মোড়ের ইবনে ...
ব্রেকিং নিউজ
বগুড়ার চাঞ্চল্যকর ৪ খুনের কারণ জানালো পুলিশ
বগুড়া প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর ৪ খুনের মোটিভ পুলিশ উদঘাটন করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ৯ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাঠগড়া চকপাড়া গ্রামের জুয়েল শেখ (২৫), চন্দনপুর তালুকদারপাড়ার আবুল কালাম আজাদ (৪৮) ও ডাবুইর গ্রামের রুবেল ...
ইসরাইলিদের গুলিতে ১৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিস্তিন। প্রতিবাদকারী হাজারো ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের পাশাপাশি তাজা গুলি ছূড়ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, সোমবার সকাল থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের অংশ হিসেবে ইসরাইলের কাটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করে ফিলিস্তিনিরা। ১৯৪৮ সালে ...
মাদারীপুরে ব্যবসায়ী হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুর প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামা ও সৎভাইসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাদারীপুরের আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে জেলার শিবচর উপজেলার বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে কুপিয়ে ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের ৫ সদস্য কারাগারে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের পাঁচ সদস্য কারাগারে গেছেন। পরিবারের সদস্যরা হলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার তার ছেলে অভিক এস্কান্দার, নাতনি রাইদা ইসলাম, ভাগনি শাহীনা খান জামান, গাড়িচালক নুরুল ইসলাম ও মামুন নামে আরও একজন। সোমবার বিকালে পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করার জন্য তারা নামের তালিকা পাঠান কারা কর্তৃপক্ষের কাছে। পরে তাদের ...
স্যাটেলাইট তৈরিতে তিনগুণ বেশি টাকা খরচ করা হয়েছে : খসরু
নিজস্ব প্রতিবেদক: তিনগুণ বেশি টাকা দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ যুগে স্যাটেলাইট একটা প্রাইভেট কোম্পানিও পাঠাতে পারে। সুতরাং স্যাটেলাইট নিয়ে সরকার মিথ্যাচার প্রচার করছে। একদিকে তারা মিথ্যাচার করছে, আর অন্যদিকে লুটপাট করছে। এই স্যাটেলাইটে বাংলাদেশের কত টাকা লস হবে, সেটা তারা (সরকার) বলছে না। আজ ...
কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ অবোরধ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন চেয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন কোটা সংস্কারে আন্দোলনরত সরকারি চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। দফায় দফায় ঢাবি ক্যাম্পাসে মিছিলও করেন তারা। এর একপর্যায়ে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে করে শাহবাগ হয়ে ...
কোটা বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার আলোকে শিগগিরই প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি। যত দূর শুনেছি, কোটার বিষয়ে এরইমধ্যে একটি সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। হয়তো ...
চট্টগ্রামে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। নিহত ৯ জনের মধ্যে ৭ জন নারী। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার দুপুর ১টার দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় ...
প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাবি
নিজস্ব প্রতিবেদক: ‘আর নয় কালক্ষেপন দিতে হবে প্রজ্ঞাপন’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ স্লোগানে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। এতে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর