১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৫

ব্রেকিং নিউজ

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বিশেষ সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। আজ  মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীকে ফোন করেন বিনালি ইলদ্রিম। তিনি প্রধানমন্ত্রীকে জানান, আগামী ১৮ মে প্যালেস্টাইনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ...

ভারতে ফ্লাইওভার ধসে প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়েছে বলে জানা যায়।  ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আটটি ক্রেইনের সাহায্যে ধসে পড়া কংক্রিট স্ল্যাব সরানোর কাজ চলছে। স্থানীয় পুলিশও উদ্ধারকাজ শুরু করেছে। ...

জুলাই থেকে পানির দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা জুলাই থেকে রাজধানীতে পানির দাম বাড়ছে। এক হাজার লিটারে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ সময় আসন্ন রমজান মাসে সুপেয় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। এছাড়া রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ...

খুলনার সিটি নির্বাচনে আওয়ামী লীগের খালেক বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। মঙ্গলবার বিকাল ...

প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ, প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিমানের প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শুভ্রত ঘোষ শুভর আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। একই সঙ্গে আগামী ১৭ জুন আসামিদের আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- বিমানের জুনিয়র টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক ও ...

ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর হামলায় ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক। ইসরাইলের গুলিতে ৬০জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়। এদিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তুরস্কে তিন দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আঙ্কারা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শুক্রবার এক জরুরি বৈঠকের আহ্বান করেছে। তিনি বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ...

বাজেট অধিবেশন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ জুন মঙ্গলবার। এই ২১তম অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। বাজেট পেশ হবে ৭ জুন, পাস হবে ৩০ জুন। সংসদের একটি সূত্র মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ৫ জুন অধিবেশন শুরুর ব্যাপারে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর ...

কেসি নির্বাচন: ২০০ কেন্দ্রে নৌকা ১২২৮৫৪ ,ধানের শীষ ৭৪৬৬১

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২০০ কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১২২৮৫৪ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৬৬১ ভোট। এর আগে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশনের ...

ডেসটিনি বিলুপ্ত কেন নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ডেসটিনি ২০০০ লিমিটেড (ডিটুকে) কোম্পানি কেন বিলুপ্ত (অবসায়ন) করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব (দেরি) মার্জনা চেয়ে এবং সাধারণ সভা করা-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম ...

কেসি নির্বাচন: পাওয়া গেছে ১৪ কেন্দ্রের ফল

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৯৩২৫ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী পেয়েছেন ৩৪৫৬ ভোট। দৈনিক দেশজনতা/ টি এইচ