নিজস্ব প্রতিবেদক: যানবাহনের চাপ ও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। টানা দুই দিনের যানজট মঙ্গলবার রাতে কিছুটা কমলেও বুধবার সকাল থেকে আবার বাড়তে থাকে। স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে গজারিয়ার বাউশিয়া ও কুমিল্লার দাউদকান্দি পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এতে করে ...
ব্রেকিং নিউজ
গার্মেন্টস শ্রমিকদের কঠোর আন্দোলনের হুমকি
নিজস্ব প্রতিবেদক: বছরে ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধিসহ পাঁচটি গ্রেড নির্ধারণ এবং অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের ছয়টি সংগঠন এ হুমকি দেয়। সংগঠনগুলো হচ্ছে- ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ, ...
ব্যাংকে হু-হু করে বেড়ে চলেছে সুদের হার
নিজস্ব প্রতিবেদক: নগদ অর্থের টান চলছে ব্যাংকে। ফলে ব্যবসায়ীদের ঋণ দেয়া সম্ভব হচ্ছে না। ধারাবাহিকভাবে বেড়ে চলছে সুদের হার। কিছুতেই এর লাগাম টানা যাচ্ছে না। ভোক্তা ও গৃহঋণের সুদও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চলছে ব্যাংকের তারল্য সংকট। ঋণের চাহিদাও বেড়েছে। এছাড়া খেলাপি বেড়ে যাওয়ায় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হচ্ছে। সব মিলিয়ে নগদ অর্থের সংকটে রয়েছে ব্যাংকগুলো। সুদের হার কমাতে ...
খালেদা জিয়াকে গণআন্দোলনের মধ্য দিয়ে মুক্ত করা হবে: আমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিতে হবে অন্যথায় বৃহত্তর গণআন্দোলনেরর মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। খালেদা জিয়া গণতন্ত্রের মা হলেন কিভাবে?- গতকাল প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, ১৯৮১ সালের ২৪ মার্চ যখন স্বৈরাচার এরশাদ গণতান্ত্রিক সরকারকে বন্দুকের ...
খুলনা সিটির ফল প্রত্যাখ্যান, সিইসির পদত্যাগ দাবি: বিএনপি
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। খুলনা সিটি নির্বাচনে নজিরবহীন ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনা সিটি নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে তিনি প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন ...
যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হুসাম জমলতকে ফিলিস্তিনে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ঠিক কতদিনের জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকিকে উদ্ধৃত ...
এ বছর হচ্ছে না বিপিএল
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষদিকেই হওয়ার কথা জাতীয় নির্বাচন। নির্বাচনের এই ব্যস্ত সময়ে সম্ভবত আয়োজন করা সম্ভব হবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা বিপিএল। তবে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, নির্বাচনের কারণে এবারের আসর পিছিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচনের সময়টা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই সময় নিরাপত্তা ...
আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শশাঙ্ক
স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। আইসিসির নির্ধারিত নমিনি মনোহরের বিপক্ষে আর কেউ না দাড়ালে একক প্রার্থী হিসেবেই নির্বাচিত হোন তিনি। খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী দুই মেয়াদে ছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের ...
খুলনার মেয়র খালেক
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। গতবার হারলেও এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি খুলনার মেয়র ছিলেন। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টির ফল পাওয়া গেছে। তিন ভোটকেন্দ্র স্থগিত রয়েছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। বিএনপির প্রার্থী নজরুল ...
রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে : মঞ্জু
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার কোনোভাবেই হারতে চায় না। তারা খুলনায় জয়ের জন্য রাষ্ট্রীয় সব শক্তি নিয়োগ করেছিলো। খুলনায় রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (১৬ মে) খুলনা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি প্রার্থী। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর