১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৯

ব্রেকিং নিউজ

ঘুষ নেওয়ার অভিযোগে চীনে সিসিপির শীর্ষনেতার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে চীনা কমিনিস্ট পার্টির (সিসিপি) সান ঝেংচাই নামের এক সাবেক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। প্রায় ২ কোটি ৬৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে আদালত তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খবর জাপান টাইমস। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে সান সর্বশেষ। গত ...

নেত্রকোনায় হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি

নেত্রকোনা প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় এক জনকে খালাস দেওয়া হয়। ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ মে) দুপুরে ...

‘কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের অপেক্ষায় আছি’

নিজস্ব প্রতিবেদক: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছিলেন সে ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের অপেক্ষায় আছি। মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব ড. মো: মোজাম্মেল হক খান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, কমিটি গঠনের বিষয়ে চূড়ান্তভাবে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে যে কোন ...

সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  সিলেট বিভাগের দুই জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ ৫ জন ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (০৮ মে) দুপুরে এসব ঘটনা ঘটে। সুনামগঞ্জ প্রতিনিধি জানান- সুনামগঞ্জে বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। নিহতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি ...

পাসপোর্ট করতে গিয়ে আটক ২ রোহিঙ্গা নারী

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। গতকাল সোমবার তাঁদের আটক করা হয়। যাচাই-বাছাইয়ের পর আজ মঙ্গলবার পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে। দুই রোহিঙ্গা নারীর সঙ্গে বাংলাদেশি এক দালালকেও আটক করা হয়। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট করতে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এক নারী ও এক ...

ইস্কাটনে জোড়া খুন : রায় হলো না আজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় হচ্ছে না আজ।মঙ্গলবার মামলাটি রায়ের জন্য ধার্য ছিল। কিন্তু ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন মামলাটিতে অধিকতর যুক্তিতর্ক শুনানির প্রয়োজন বোধ করছেন। এজন্য বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করবেন। তবে এখন ...

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকাল থেকে জামিনের পক্ষে বেগম খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং জামিনের ...

রোজার আগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আড়তে অভিযান

নিজস্ব প্রতিবেদক: রোজার আগেই বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার পুরান ঢাকার শ্যামবাজরে পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এখন থেকে পাইকারি বাজারে পেঁয়াজ কত টাকা দরে ...

জেরুজালেমে দূতাবাস উদ্বোধন: যাচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনে উপস্থিত থাকবেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। হোয়াইট হাউস জানায়, আগামী সপ্তাহেই জেরুজালেমে চালু হতে যাচ্ছে মার্কিন দূতাবাস। সেখানে ট্রাম্প উপস্থিত না থাকলেও, তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরার্ড কুশনার অংশ নেবেন। এ ছাড়া থাকবেন ডেপুটি সেক্রেটারি ...

সিটি নির্বাচন: স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল ইসির

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সংস্থাটির সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ জন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় তা ...