নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে আাজ সোমবার বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরপুরে চারজন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে দুইজন করে এবং ময়মনসিংহে একজন প্রাণ হারিয়েছেন। হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ধানকাটা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃন্দা চিত্তা হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের প্রয়াত নাদু বৈষ্ণবের ছেলে অধীর ...
ব্রেকিং নিউজ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরও ৩ অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (৭ মে) দুপুর ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত আবু তালেবের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও একই গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আছির উদ্দিন ...
পবিত্র রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে অফিসের নতুন সময়সূচি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। নতুন এ সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। আজ সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন ...
ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন-দুদক জানিয়েছে, পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে। কমিশনের সচিব মো. শামসুল আরেফিন জানান, দুদকের অনুসন্ধান দলের কাছে সম্পদের কিছু নথিপত্র জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা না দেওয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এ বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে আরেক ...
কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা নেই: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক: ‘সংস্কার কিংবা বাতিল কোনো বিষয়েই প্রধানমন্ত্রী আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি। তবে কমিটি গঠন হলে, বৈঠক হলে এ বিষয়ে আরও অগ্রগতি হবে।’ সোমবার দুপুরে সচিবালয়ে কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা বলেন। মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বিষয়ে নতুন করে কোনো ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সোমবার দুপুর ১ টার দিকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ অন্যরা উপস্থিত রয়েছেন। দৈনিকদেশজনতা/ আই সি
সরকার জন আতঙ্কে ভুগছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জন আতঙ্কে ভুগছে। তারা জনগণ দেখলেই ভয় পায়। এজন্য বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকারের এমন অগণতান্ত্রিক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ সোমবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই বলেন, দেশের মানুষ এখন তাদের অধিকার থেকে বঞ্চিত। সারাদেশে এখন পুলিশী ...
খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ দিন ধার্য রয়েছে। জামিন বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া বেগম খালেদা ...
রাতে মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোমবারের খেলায় রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টের চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। হায়দ্রাবাদের মাঠে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার নেতৃত্বে দারুণভাবেই এগিয়ে চলছে হায়দ্রাবাদ। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর