১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

ব্রেকিং নিউজ

ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে সরে আসলে যুক্তরাষ্ট্রকে এমন অনুশোচনা করতে হবে যা ইতিহাসে কখনো ঘটেনি বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান আল রুহানি। আগামী ১২ মে’র মধ্যে ইরানের সাথে করা চুক্তির কিছু ত্রুটি সংশোধন না করা হলে তা থেকে সরে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অবস্থান যাতে পরিবর্তন না হয়, সেজন্য চেষ্টা করছে ব্রিটেনসহ ইউরোপের ...

ঢাকায় অনুমতি না পেয়ে বুধবার বি‌ক্ষোভ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী বুধবার ঢাকার প্রতিটি থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি। আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপ‌ারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আমরা গতকাল ...

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তা ও কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এক শিক্ষিকা ও সোনালি ব্যাংক প্রিন্সিপাল শাখার অডিট কর্মকর্তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত ওই কলেজ শিক্ষিকার নাম সাজিয়া বেগম। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি দুই ছেলে নিয়ে এই ফ্লাটের পাশের ফ্লাটে থাকতেন। তার স্বামী ঢাকায় ...

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা: নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্তপ্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৯ মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হলে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা। তিনি জানান, মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশের মুখপাত্রের ধারণা, বোমাটি আগে ...

আজ সারা দেশে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সোমবার রাজধানীসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় সমাবেশ বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা এর আওতামুক্ত থাকবে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ...

আজ চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোমবার। গত মার্চে নির্বাচনে জয়ী হওয়ার পর আজ তিনি শপথ নেবেন। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছেন পুতিন। বিরোধীরা তার এই শাসনকে জার কিংবা সম্রাটের শাসনের সঙ্গে তুলনা করছেন। পুতিনের শপথ গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার পুতিন ...

নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করিয়েছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেই সরকার কারসাজি করে গাজীপুর সিটি করপোরেশর নির্বাচন স্থগিত করিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘সরকার বুঝতে পেরেছে যে, এই নির্বাচনে তাদের ভরাডুবি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোক ...

মেসির আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারজুড়েই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত লিওনেল মেসি। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানো এল ক্লাসিকোতেও দারুণ এক কীর্তি গড়েছেন তিনি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ দুই জায়ান্টের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতা এখন ছোট ম্যাজিসিয়ান। ইতিমধ্যে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সালোনা। তাই কাগজ-কলমে দলটির কাছে ম্যাচটির গুরুত্ব তেমন ছিল না! অন্যদিকে, শিরোপাবঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এখন চ্যাম্পিয়নস লিগেই ...

বিএনপি বৈঠকে বসছে গাজীপুরে ভোট স্থগিত নিয়ে

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির একজন সিনিয়র নেতা জানান, রবিবার সন্ধ্যায় সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা। এতে স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  বলেন, ‘রাতে আমরা মিটিং করে পরে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’ রবিবার ...

গাজীপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানসহ আটক ৪

  নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিরর মেয়রপ্রার্থী হাসান সরকারের বাসার সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হাসান সরকারের টঙ্গীর বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেষে বের হওয়ার পর তাদের আটক করা হয়। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত ...