১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

ব্রেকিং নিউজ

এসকে সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমার বিষয়ে তথ্য জানতে শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তারা হাজির হন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা ও ...

আফগানিস্তানে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৩৩ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের আন্দার জেলার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের ওপর তালেবানরা হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাজধানী কাবুল থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আন্দার এলাকার ওই সংঘর্ষের সময় একটি বাড়িতে মর্টার শেলের আঘাতে দুই বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। এ ছাড়া ...

মদিনায় হোটেলে ভয়াবহ আগুন: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ওমরা করতে যাওয়া অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৭০ জন। শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিশর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল। ...

এসএসসিতে গড় পাস ৭৭.৭৭%

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। রোববার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। আজ দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা ...

অনুশীলনে ফিরেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের ইনজুরির মধ্যে সম্ভবত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপই তার ক্যারিয়ারের প্রথম। সেবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন। এবার রাশিয়া বিশ্বকাপের আগেও তিনি ইনজুরিতে পড়েছিলেন। ভক্তদের মনে শঙ্কা ছিল তার বিশ্বকাপ খেলা নিয়ে। তবে সব দুশ্চিন্তা কাটিয়ে শনিবার ক্লাব পিএসজির হয়ে জিমে অনুশীলনে যোগ দিয়েছিলেন এই ...

খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতাল চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি: অপহৃত তিন বাঙালী ব্যবসায়ীকে উদ্ধার ও মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের কারনে আজ সকাল থেকে জেলার দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। সকালে হরতালকারীরা সদর উপজেলা পরিষদের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে। ...

ঐশীর মা-বাবা হত্যা মামলা : গৃহকর্মী সুমির রায় আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় (ঐশীর মা-বাবা) গৃহকর্মী খাদিজা আক্তার সুমির অংশের (মামলার) রায় ঘোষণার জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়। ঢাকার শিশু আদালতের বিচারক মো. আল মামুনের আদালত এ রায় ঘোষণা করবেন। সূত্র জানায়, ২০১৩ ...

গাজায় শক্তিশালী বিস্ফোরণ: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় এক শক্তিশালী বিস্ফোরণে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে শনিবার বিকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।-খবর আলজাজিরা ও পারস টুডের।  ইসরাইলের ...

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহতদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে নামে জম্মু-কাশ্মীরের সাধারণ জনগণ। বিক্ষোভ ঠেকাতে সেনাসদস্যদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন চার বেসামরিক নাগরিক। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। খবর এনডিটিভির। কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। ...

বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন জেলা ঝিনাইদহ, হবিগঞ্জ এবং রাজবাড়ীতে পৃথক বজ্রপাতের ঘটনায় শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী-ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডুতে বিকাল সাড়ে ৩টায় বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৪৭) ও মানোয়ার হোসেন (৪২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মনোয়ার হোসেন কৃষক এবং নির্মল কুমার শর্মা পেশায় কাঠমিস্ত্রি। মনোয়ার হোসেন হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের ভরসা আলী মণ্ডলের ছেলে। ...