১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

ব্রেকিং নিউজ

সাতক্ষীরা সীমান্তে ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাবার পথে ৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ মে) রাতে সাতক্ষীরার কুশখালি সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। কুশখালি এলাকার শিকড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোহিঙ্গা দলটির মধ্যে ৫ জন মহিলা, ১ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে। বিজিবি কুশখালির বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী ...

৭২ ঘণ্টা হরতালের ডাক ‘পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’ এর

খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়িতে দুর্বৃত্তের হামলায় নিহতদের মধ্যে মাইক্রো চালক মো. সজিব হাওলাদার হত্যা এবং অপহৃত মাটিরাঙ্গার তিন বাঙ্গালীর মুক্তির দাবিতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এর মধ্যে তিন বাঙ্গালীকে মুক্তি দেওয়া না হলে পরবর্তীতে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে শনিবার সজিব হাওলাদার হত্যার প্রতিবাদে শহরে ...

আসিফ নজরুলকে প্রকাশ্যে হত্যার হুমকি বাপ্পাদিত্য বসুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনীতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুলকে হত্যার হুমকি দিয়েছেন রাশেদ খান মেননের দলের ছাত্রসংগঠনের (ছাত্রমৈত্রী) প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। এই নিয়ে শনিবার সকালে তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন- আমাকে প্রকাশ্যে মারার ঘোষণা দিয়েছে ছাত্রমৈত্রীর (সরকারের জোটসংগী দলের ছাত্রসংগঠন) প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। কোটাসংস্কার আন্দোলনের জের ধরে এর ...

তফসিল ঘোষণার আগে ইসির পুনর্গঠনের দাবি মওদুদের

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এই কমিশন সরকারি দলের লোকদের জেতাতে পরিকল্পনা ও কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা এবং রমজানের আগে নিঃশর্ত ...

পরমাণু চুক্তি থেকে সরে গেলে যুদ্ধ শুরু হবে: ম্যাক্রো

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ডার স্পাইগেল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে ম্যাক্রো বলেন, “এর মাধ্যমে প্যান্ডোরার বাক্স খুলে যেতে এবং যুদ্ধ বেধে ...

শক্তিমান চাকমাসহ ছয়জন নিহতের ঘটনায় দায়ী সরকারই : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বেআইনী অস্ত্রকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দূর্বৃত্তদের মাথায় হাত রেখে দেশ চালাচ্ছে বলেই সারাদেশ খুন বেড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে শক্তিমান চাকমাসহ ছয়জন নিহতের ঘটনায় সরকারই দায়ী। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ ...

রাতে মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আজ দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মিদের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। চলতি আসরে দারুণ ছন্দে আছে হায়দরাবাদ। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে দলটি। সবশেষ ম্যাচে রাজস্থানকে ১১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসনে উঠেছে তারা। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ...

ওআইসিকে জোরাল ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তাদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংস্থা ওআইসি চুপ থাকতে পারে না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে ওআইসিকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ব্যাপারে আন্তর্জাতিক এই সংস্থাটিকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। ইসলামি সহযোগিতা ...

আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামী সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা ...

অব্যবস্থাপনার কবলে সঞ্চয়পত্র

নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্র বিক্রি করে বিপুল অর্থ সংগ্রহে সরকারের অব্যবস্থাপনা শিগগিরই দূর হচ্ছে না। নগদ ও ঋণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করতে হচ্ছে। সঞ্চয়পত্র বিক্রি থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রতিবছরই দ্বিগুণ ছাড়িয়ে এমনকি তিন গুণের কাছাকাছি চলে যাচ্ছে। আপাতত মতে হতে পারে, ভালোই তো, সরকার টাকা পাচ্ছে, গ্রাহকও পাচ্ছে মোটা অঙ্কের সুদ। কিন্তু চূড়ান্ত বিচারে ...