নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষামন্ত্রী বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ...
ব্রেকিং নিউজ
ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইম-এ শনিবার সকাল ১০টায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন। সিএফএম এর বিদায়ী সভাপতি আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল এমন এতে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে সিএফএম এর সভাপতির দায়িত্ব বাংলাদেশের ...
১২০০ ইয়াবাসহ বিএসএমএমইউ চিকিৎসক আটক
কুমিল্লা প্রতিনিধি: চান্দিনায় ইয়াবাসহ ডিবি পুলিশের এএসআই নাসির উদ্দিনের গ্রেফতার হওয়ার রেষ না কাটতেই এবার ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক মোস্তফা কামাল (৩৮)। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা থানা পুলিশ এ অভিযান চালায়। চান্দিনা থানার ...
কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অ্যাকাউন্টিংয়ে বিবিএ ও এমবিএ শেষ করে আউট সোর্সিং ব্যবসায় নাম লিখিয়েছিলেন। বিত্তশালী পরিবারের সন্তান হয়েও লোভেই ফাঁদে পা দেন। কক্সবাজারের বন্ধুর হাত ধরে এমরানুল হক ও তাইজুল খান নামে দুই বন্ধু ইয়াবার ব্যবসায় জড়ান। শুক্রবার দুপুরে ৬০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ গ্রেফতার হন তারা। রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান ...
আবারও পিএলও চেয়ারম্যান হলেন মাহমুদ আব্বাস
অনলাইন ডেস্ক: আবারও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের(পিএলও) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদ আব্বাস। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিলের(পিএনসি) ৪ দিনের বৈঠক শেষে শুক্রবার আব্বাসের নেতৃত্বে নতুন নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। নির্বাচিত কমিটির ১৫ সদস্যের মধ্যে নতুন ৯ জনের একজন আজম আল-আহমদ বলেন, পিএলও’র নির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ভাই আবু মাজেনকে(আব্বাস) কমিটির প্রধান নির্বাচিত করার ...
সরগরম হয়ে উঠছে ভোলার মাছঘাটগুলো
এম. শরীফ হোসাইন, ভোলা : দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় সরগরম হয়ে উঠেছে জেলার বিভিন্ন মাছঘাট ও মৎস্য আড়ৎগুলো। মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভায়শ্রমে মার্চ-এপ্রিল দুই মাসে সব ধরনের মৎস্য শিকারে সরকারি নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল রাত ১২টার পর শেষ হলে জেলেরাও নদীতে নেমে পড়ে নতুন উদ্যমে। লম্বা বিরতির পর জেলেদের জালে মাছ ধরা পড়ায় সরগরম ...
গাজীপুর সিটি নির্বাচন : আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৭ জনের জরিমানা
আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ শামসুজ্জোহা ২ মে বুধবার এ দণ্ড দেন। গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর ...
গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থীর ১৯ দফা ইশতেহার ঘোষণা
আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাসান উদ্দিন সরকার গতকাল ৩ মে বৃহস্পতিবার সকালে তার ১৯দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সকাল ১০টার দিকে তার টঙ্গী বাসভবনে ওই ইশতেহার ঘোষণা করেছেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, বিএনপির ...
এই সরকার কতটা স্বৈরশাসক তা তাদের আচরণই প্রমাণ :কামাল
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারকে ‘নির্লজ্জ ও অনৈতিক সরকারের’ উদাহরণ মনে করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি কামাল হোসেন। তিনি বলেছেন, ‘এই সরকার কতটা নীতিহীন এবং কতটা স্বৈরশাসক হতে পারে তা এই সরকারের আচরণই প্রমাণ করে।’ শুক্রবার সুপ্রিম কোর্টর শামছুল হক চৌধুরী হলে এক মতবিনিময়ে গণফোরাম নেতা এসব কথা বলেন। ‘আইনের শাসন ও গণতন্ত্র’শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন ...
সাহিত্যে এবছর নোবেল পুরস্কার স্থগিত
অনলাইন ডেস্ক: যৌন হয়রানির অভিযোগ থাকায় সুইডিশ অ্যাকাডেমি এ বছর সাহিত্যে নোবেল পুরষ্কার স্থগিত করেছে।শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে। নোবেল পুরস্কার স্থগিত করার এই ঘোষণাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাকাডেমির স্থায়ী সেক্রেটারি অ্যান্ডার্স ওলসন বলেন, পরবর্তী নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার আগে অ্যাকাডেমির প্রতি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর