নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে প্রধান শিক্ষক শাহ আলমকে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিভাবকরা। ফলাফল ঘোষণা হওয়ার পর রোববার দুপুর ২টার দিকে পরীক্ষার্থীদের অভিভাবকরা ফলাফল বিপর্যয়ের কারণে জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম অভিভাবকদের রোষানল থেকে বাঁচতে দোতলার একটি কক্ষে আশ্রয় ...
ব্রেকিং নিউজ
গাজীপুরে নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসির
নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশনে সব ধরনের নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, টেলিভিশনে তাঁরা দেখেছেন হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ...
ভোটে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত : হাসান
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। বিকালে টঙ্গিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে হারবেন। এটি আগে থেকেই আঁচ করতে পেরে নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র করা হয়েছে। নির্ধারিত দিনে নির্বাচন ...
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা
এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। তবে গত বছর পাসের হারে ভোলা জেলা ছিল সবার তলানিতে। রোববার (৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল শেষে এ তথ্য জানা যায়। এবছর ভোলা জেলায় ১শ’ ৯৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মোট ১৫ ...
খাতা পুনর্মূল্যায়নের আবেদন ৭-১৩ মে পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং। তবে ফলাফল আশানুরূপ না হলে শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আগামী ৭ মে শুরু হবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম। ১৩ মে পর্যন্ত আবেদন ...
পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেই সেখানে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এসএসসি ফল প্রকাশের এক অনুষ্ঠানে বান্দরবfন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, পাহাড়ে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই। কে পাহাড়ি কে বাঙালি সেটি বিবেচ্য নয়। পাহাড়ে সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রী বলেন, ...
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ছয় মাসের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। গাজীপুরের ১ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ হাইকোর্টে রিটটি দায়ের করেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ...
জেএসসিতে বিষয় কমানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে জেএসসি পরীক্ষায় বিষয় কমিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন। শনিবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসাইন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) আওতায় চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওই সভায় একজন প্রকৌশলী প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা ...
পাসের হার ৭৭.৭৭ শতাংশ, জিপিএ-৫ পেলো ১ লাখ ১০ হাজার ৬২৯জন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। রোববার (০৬ মে) সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ...
কাল সারাদেশে সমাবেশের ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সোমবার (৭ মে) রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। রোববার (৬ মে) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই সমাবেশের ঘোষণা দেন। তিনি বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর