১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০১

ব্রেকিং নিউজ

জামিন শুনানি শেষ, আদেশ আগামী মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার সকাল সোয়া ৯ টার পর থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে শুনানি শুরু হয়ে দুপুর ...

বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে ফের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামী রবিবার থেকে সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে কোটা বাতিল-সংক্রান্ত প্রজ্ঞাপনের দাবিতে বুধবার বেলা ১১টায় সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার (১১ এপ্রিল) পরও সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের প্রজ্ঞাপন এখন ...

বেসরকারি ব্যাংকের মোট ঋণের ৬৫ শতাংশই বড় ঋণ : বিআইবিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বড় ঋণের দিকে বেশি ঝুঁকছে ব্যাংকগুলো। সর্বশেষ হিসাবে, মোট ঋণের প্রায় সাড়ে ৫৭ শতাংশ বড় ঋণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৪০ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ৬৫ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের ৪৭ শতাংশ এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকের ৭৩ শতাংশ বড় ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে ...

বিদ্যুতের দাম বাড়বে, আগেই সাবধান করছি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বাড়লে বলে আগে থেকেই সাবধান করে দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দিবাগত রাতে হোটেল রেডিশনে বেসরকারি একটি টিভি চ্যানেল এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর যৌথ আয়জনে অনুষ্ঠিত ‘কেমন বাজেট চাই, ২০১৮-১৯’ অনুষ্ঠানে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম আগামী বাজেটের সময় এই কমিশন করব। ...

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে রাজধানী দামেস্কের দক্ষিণে কিশওয়া অঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার এ খবর জানায়। সানা জানায়, মঙ্গলবারের এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দেশটিতে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, এ হামলায় সরকারসমর্থক একটি বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় ব্যাপক গোলযোগের শব্দ শোনা ...

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩ টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে দেশের আর্থিক খাতে লুটপাট এবং শোচনীয় অবস্থা প্রসঙ্গে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নয়া গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল ...

মালয়েশিয়ায় ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এই নির্বাচনে গুরু-শিষ্যের লড়াই হবে। মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটের মধ্যে লড়াই হবে। মাহাথির মোহাম্মদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরই প্রধানমন্ত্রী হন নাজিব। তাকে রাজনীতিতে প্রতিষ্ঠার পেছনে মাহাথিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি নিরপেক্ষ জরিপে নাজিব রাজাক জয় পাবেন বলে বলা হচ্ছে। খবর রয়টার্সের। আজ সকাল ৮ ...

পরমাণু চুক্তি বাতিল: ট্রাম্পের ঘোষণায় সৌদির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে তার প্রতি সমর্থন ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাকে সৌদি আরব স্বাগত জানাচ্ছে এবং তার প্রতি সমর্থন ঘোষণা করছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ...

সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত: বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত রয়েছে। আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি মঙ্গলবার একথা বলেন। তিনি বলেছেন, “বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং এ অঞ্চলে মার্কিন ...

গাজীপুর সিটি নির্বাচন: আপিলের শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের আপিলের শুনানি বৃহস্পতিবার একসঙ্গে অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ দিন ধার্য করে দেন। এর আগে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যে আবেদন ...