১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

ব্রেকিং নিউজ

গাজীপুরে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাসভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। হাসান উদ্দিন সরকার ঘোষিত ১৯ দফা ইশতেহারে দুর্নীতি দূরীকরণ ও স্বচ্ছতা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে। বিকেলে বোর্ডবাজার, গাছা বাজার, চান্দরা মাদ্রাসা, মির্জা ...

বিকালে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: খুলনা ও গাজীপুর সিটিতে নির্বাচনী অনিয়ম ও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু ইসিতে যাবেন বলে জানা গেছে।  বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই ...

ফাইনালের রিয়ালের প্রতিদ্বন্দ্বী লিভারপুল

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালেই থেমে গেল রোমার স্বপ্ন। নিজেদের মাঠে ৪-২ গোলের বড় জয় পেয়েও বিদায় নিতে হলো তাদের। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে রোমা। কিন্তু গত সপ্তাহে নিজেদের মাঠে ৫-২ গোলে জেতা লিভারপুল দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে। খেলার নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। রোমা ১৫তম মিনিটে অবিশ্বাস্য এক আত্মঘাতি গোলে সমতায় ...

দক্ষিণ চীন সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে চীন। দক্ষিণ চীন সাগরের তিনটি স্থানে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনবিসি।   ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খবরটি সঠিক হলে বিতর্কিত স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই ...

ডিআইজি মিজানকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গত ২৪ এপ্রিল এই নোটিশ দেন। মিজানকে তলবের চিঠি দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়। এতে মিজানুর রহমানকে ...

যুক্তরাষ্ট্রে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বুধবার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহী নিহত হয়েছেন। দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা এলাকায় বিধ্বস্ত হয়। খবর বিবিসির। বিমানটিতে ৫ জন ক্রো ও অতিরিক্ত ৪ জন যাত্রী ছিল। ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি ...

১৯ নেতাকর্মী আটক: প্রচারণা বন্ধের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে এর প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (৩ মে) সকাল পৌনে ৯টায় মহানগরীর মিয়া পাড়া রোডে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে মঞ্জু নির্বাচনী কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন। তিনি বলেন, বুধবার (২ মে) রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ...

আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি, আপনি বলার কে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ‘যোগ্যতার ভিত্তিতেই’ বিএনপির কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মন্তব্য করে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন “আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি। তাকে যোগ্য নেতা বলেই আমরা তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করেছি। এটাতে আপনাদের বলার কিছু নেই, এটা গ্রহণযোগ্য নয়।” বিএনপি মহাসচিব বলেছেন, তার দলের নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ ...

ত্রিপলিতে নির্বাচন কমিশন অফিসে হামলা: নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে নির্বাচন কমিশনের সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন নির্বাচন কর্মকর্তা ও চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এপি, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারি দফতরের ভেতরেই পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় ...

রাজধানীতে অভিযানে ৪৫০০০ ইয়াবাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পুলিশের অভিযানে ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার যাত্রাবাড়ী স্পীডবার্ড সিএনজি স্টেশনের সামনে এবং বিকাল ৫টার সময় কদমতলী এলাকায় পুলিশের পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ৬ জনেক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এ ৬ জন হলেন- মনির হোসেন (৩৮), নবীন হোসেন (২৪), ইসমাইল হোসেন (৩৮), আলামিন হোসেন ওরফে অপু ...