১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২০

ব্রেকিং নিউজ

জেরুজালমে শহরে দূতাবাস স্থানান্তর করবে না জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেস শহরে নেবে না। এ ঘোষণার মধ্য দিয়ে অ্যাবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলেন। ফিলিস্তিনের রামাল্লাহ শহরে গতকাল মঙ্গলবার স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন অ্যাবে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে ইরানের প্রেসটিভি জানিয়েছে, স্বাধীন ...

ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে ...

আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চলতি মাসের ১৫ এপ্রিল দুদিনের সফরে সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ‘গালফ শিল্ড-১ নামে একটি যৌথ ...

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকি (১৮) ও তুহিন মন্ডল (১৯) নামে দুই যুবক নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি পাংশা পৌর এলাকার বিঞ্চপুরের নজরুল ইসলামের ছেলে এবং তুহিন একই এলাকার হেলাল মন্ডলের ছেলে। কালুখালী থানার ভারপ্রাপ্ত ...

নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ: নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব শহর মুবিতে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। পুলিশের ধারণা, ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে। দৈনিক দেশজনতা /এন আর    

জলদস্যুদের সাথে গোলাগুলি: আহত ৫ পুলিশ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের সাথে জলদস্যুদের গোলাগুলিতে  ডিবির ওসিসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রাামের রাজু মিয়ার পুত্র মহসিন (৩৭) এবং একই গ্রামের জলিল মিয়ার ছে (২৩) মো. রিপন। ...

সারাদেশে বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত এ হতাহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সুনামগঞ্জে চারজন, গাইবান্ধায় দুইজন, সিলেটে দুইজন, বগুড়ায় দুইজন ও শেরপুরে একজন। সুনামগঞ্জ: জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার দুপুরের দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ...

লস্কর-ই-তাইয়েবার হামলায় কাশ্মীরে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৩০ এপ্রিল) রাতে কাশ্মীরের বারামুল্লা জেলায় এ হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের খুব কাছ থেকে গুলি করে করা হয়। সোমবার সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হয় দুই সন্ত্রাসীসহ তিনজন। এর কয়েক ঘণ্টা পরই লস্কর ই তাইয়্যেবার এ হামলার খবর পাওয়া যায়। এদিকে, এ ঘটনার প্রতিবাদে ...

টেকনাফ সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে এসব ইয়াবা ও ট্রাক জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও ইয়াবার মালিকরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ...

আরও ৬-৭ দিন বৃষ্টিপাতের সাথে কালবৈশাখীর আশঙ্কা

আবহাওয়া ডেস্ক : আগামী ৬-৭ দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক মঙ্গলবার দুপুরে বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবুল কালাম মল্লিক বলেন, ...