২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩২

টেকনাফ সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে এসব ইয়াবা ও ট্রাক জব্দ করা হয়।

এসময় গাড়ির চালক ও ইয়াবার মালিকরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহির খানসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। রাজার ছড়া স্কুল সড়কে ব্যারিকেড দিলে চালক ও ইয়াবার মালিকরা নাম্বার বিহীন ড্রাম ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকে থাকা দুইটি বস্তায় থাকা সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ১৩ কোটি টাকা। এ ব্যাপারে চালক ও ইয়াবার মালিকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মে ১, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ