নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার অনুমতি না দেয়ার বিষয়ে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে অভিযোগ করতে যাচ্ছে বিএনপি। দলটির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ জানাবে। মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এ কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ আইএলও এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের ...
ব্রেকিং নিউজ
দুর্ঘটনায় আহতদের চিকিৎসার নতুন নীতিমালা প্রণয়ন
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের জন্য খসড়া নীতিমালা করা হয়েছে। যা ‘জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারী সুরক্ষার জন্য নীতিমালা- ২০১৮’ হিসেবে প্রণয়ন করেছে সরকারের সংশ্লিষ্টরা। আদালতের নির্দেশনা অনুযায়ী এ নীতিমালা করা হয়। নীতিমালায় বলা হয়েছে, জরুরি শল্যচিকিৎসার (অপারেশন) প্রয়োজন পড়লে উপযুক্ত অভিভাবক বা আত্মীয়ের অনুপস্থিতিতে ও সম্মতি ব্যতিরেকেই প্রয়োজনীয় শল্যচিকিৎসা দেয়া যাবে। এক্ষেত্রে আহত ব্যক্তির জীবননাশের আশঙ্কা থাকলে বা ...
রোজার আগেই রাজধানীর সবজি বাজারগুলোতে চড়া দাম
নিজস্ব প্রতিবেদক: রোজা শুরুর আগেই রাজধানীর সবজি বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁপে বেগুনসহ বেশির ভাগ সবজি। সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দামও। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম সামান্য বেড়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি কাচা বাজারে সরেজমিনে দেখা যায়, প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়তি দামে। আর ...
সরকার আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে : নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: দিনে দিনে আওয়ামী লীগ সরকার আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, গত বছর আমরা এই নয়াপল্টন থেকে মিছিল করেছি তার আগের বছর সোহরাওয়ার্দীতে সমাবেশ করেছি কিন্তু এবার সোহরাওয়ার্দী উদ্যানেও জনসভা করতে দেয়া হলো না, র্যালিও করতে দেয়া হলো না। অর্থ্যাৎ দিনে দিনে সরকার আরও বেশি ...
বেতনের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন সাভারের আব্বাস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। বিক্ষোভ চলছে। এতে ঢাকা থেকে আরিচাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ অবরোধ করেন তাঁরা সাভারের আড়াপাড়ায় অবস্থিত আব্বাস অ্যাপারেলস লিমিটেড নামের ওই পোশাক কারখানা। প্রতিষ্ঠানটির ৬৫০ জন শ্রমিকের মধ্যে কারও তিন মাস, কারওবা দুই মাস ধরে ...
প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সুযোগ এসেছিল শ্রীলঙ্কা সিরিজের। সেসময় তা হাতছাড়া হলেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে আটে জায়গা করে দিতে এই প্রথম নয়ে নেমে গেছে এক সময়ের প্রতাপশালী দল ওয়েস্ট ইন্ডিজ। এবার হালনাগাদে ২০১৪-১৫ মৌসুমের ফলাফল বিবেচনার হিসেবে আনা হয়নি। ...
এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য বাংলাদেশের রশিদ শিকদার
স্পোর্টস ডেস্ক: আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমব্যাংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের রশিদ শিকদার। যিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক। এটা বাংলাদেশের হকির জন্য বড় এক অর্জন। ২৫ এপ্রিল এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী রশিদ শিকদারকে এ মনোনয়নের চিঠি দিয়েছেন। এর আগে বাংলাদেশ হকি ফেডারেশনের ...
মে দিবসে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে আজ পহেলা মে বিএনপিকে সমাবেশ কিংবা শোভাযাত্রা—কোনোটারই অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এ নিয়ে দলটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিল। কিন্তু অনুমতি মেলেনি। পরবর্তীতে সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় দলটি। শেষ পর্যন্ত সেটিরও অনুমতি দেয়নি পুলিশ। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রথমে ...
রাতে কোহলির মুখোমুখি মোস্তাফিজের মুম্বাই
স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ৭ ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে। একই ফলাফল তিনবারের ফাইনালিস্ট দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুরও। পয়েন্ট তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে দলদুটি। লিগ পর্বের অর্ধেক পেরিয়ে এসেছে তারা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে সামনের ৭ ম্যাচের ৬টিই জিততে হবে। খাদের কিনারায় থেকে মঙ্গলবার বেঙালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে দল দুইটি মুখোমুখি ...
ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে অধিনায়ক মাশরাফির টেস্ট দলে ফেরা নিয়ে বাজারে নানা মুখরোচক কথা-বার্তা। ক্রিকেট পাড়া, ক্রিকেট ভক্ত-অনুরাগী মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সেন্টিমেন্ট দেখে মনে হচ্ছে মাশরাফি বুঝি টেস্ট দলে ফিরে আসছেন আবারও! মনে হচ্ছে যেন, তার আবার টেস্ট দলে নাম লিখানো এখন শুধুই সময়ের ব্যাপার। কেউ কেউ ধরেই নিয়েছেন আগামী জুন মাসে টাইগাররা যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর