মারুফ শরীফ, নিজস্ব প্রতিনিধি : গাজীপুর সিটি মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে তিনগুণ বেশি ভোট পাবে বলে চ্যালেঞ্জ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকার বিনা ভোটে আবার ক্ষমতায় যেতে চায় বলেই তারা বেগম খালেদা জিয়াকে মাইনাসের উদ্দেশ্যে তাঁর চিকিৎসা করতে চায় না বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় ...
ব্রেকিং নিউজ
সমাবেশের অনুমতি না পাওয়ায় র্যালি করবে শ্রমিক দল
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক র্যালি বের করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ সোমবার সকালে বিএনপির সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমরা মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দি উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য অনেক আগেই ...
জবি অধ্যাপককে স্বপদে বহালের দাবিতে ধর্মঘটে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে স্বপদে বহাল রাখার দাবিতে ধর্মঘট পালন করছেন বিশ্বfবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে দুপুরে ভিসির কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে প্রতিটি বিভাগ ও ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে ...
আরেকটি আরব বসন্ত অনিবার্য: আঞ্চলিক বিশেষজ্ঞ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে ২০১০ সালে গড়ে উঠা সেই ‘আরব বসন্তের’ ৮ বছর পেরিয়েছে। অর্থনৈতিক মন্দা, অপরিকল্পিত নগরায়ণ ও বেকারত্বের চ্যালেঞ্জের মুখে এই অঞ্চলটি আরেকটি বিদ্রোহের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ২০১০-১১ সালে গণবিদ্রোহের মুখে কয়েকটি আরব দেশের শাসকদের ক্ষমতা ছাড়তে হয়েছে। অন্যদিকে ক্ষমতার অপব্যবহরও অনেক কমেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আল জাজিরার এক ...
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মশকরা করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামী নেতারা উপহাস, তাচ্ছিল্য ও মশকরা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যারা গণতন্ত্র বিনাশী মানবাধিকার পরিপন্থি, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মতের বিরুদ্ধের মানুষের ...
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চুড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুযায়ী, এবার শতভাগ আসন মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর যদি কোনো বিশেষ অগ্রাধিকার কোটার আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসাবে নির্ধারিত কোটায় ভর্তি করা যাবে। নির্ধারিত কোটা অনুযায়ী ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতিদের জন্য, ৩ শতাংশ বিভাগীয় ও জেলা ...
কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এএফপির চিফ ফটোগ্রাফার শাহ মারাইসহ কমপক্ষে তিনজন সাংবাদিক রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রাজধানী কাবুলের শাসদারাক এলাকায় বিস্ফোরণের এ ঘটনায় প্রাথমিকভাবে ২৭ জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তবে আরও বহু ...
ঘন্টায় ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড় হতে পারে আজ
আবহাওয়া ডেস্ক : আজও সারাদেশে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের চেয়েও বেশি। আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, প্রবল বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে আজ সকাল থেকে সাড়ে ১০ টা থেকে ৪৮ ঘণ্টায় দেশজুড়ে প্রায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, আজ সোমবার ...
টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মতবিনিময় সভা আজ
নিজস্ব প্রতিবেদক: ৭ মে’র মধ্যে কোটা বাতিলের গেজেট প্রকাশের দাবি বলবৎ রেখে সোমবার শিক্ষক-ছাত্র মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন এ বিষয়টি নিশ্চিত করেন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ...
ভারতে বজ্রপাতে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র। এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘন্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’ বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর