২রা মে, ২০২৬ ইং | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৪

ভারতে বজ্রপাতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।

এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘন্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ