নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম মোহাম্মদ কামাল হোসাইন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। দেড় কেজি সোনার মধ্যে ১০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার রয়েছে। আটক করা সোনার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১৫ ...
ব্রেকিং নিউজ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সারাদেশে নৌ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা) মো. সাইফুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য বুধবার দুপুর থেকে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার নৌযান চলাচল শুরু হবে। তিনি বলেন, বেলা আড়াইটা ...
ইরাকে বন্দুকধারীদের গুলিতে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে বন্দুকধারী জঙ্গিদের গুলিতে কমপক্ষে ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরের তারমিয়া শহরে এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তারমিয়া শহরের যে এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি চালাচ্ছে। তবে সামরিক বাহিনীর ওই ...
কোটা বাতিল করা হয়েছে, ফের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরিতে কোনো ধরণের কোটা থাকবে না বলে ফের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রী গণভবনে এক সাংবাদিক সম্মেলনে শ্যামল দত্তের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদদিক সম্মেলনে ভোরের কাজগের সম্পাদক শ্যামল দত্তের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু কেউ কোনো কোটা ...
ঢাবি উপাচার্যের বাড়ি ভাঙচুর : ২ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলায় দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন- মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়াম। দুই দিনের রিমান্ড শেষে এদিন ...
বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ও রেটিং পয়েন্ট বাড়ল
স্পোর্টস ডেস্ক: আগের দিন বার্ষিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে।র্যাঙ্কিংয়ে আগের মতো ৭ নম্বরেই আছে বাংলাদেশ। তবে পয়েন্ট বেড়েছে ৩টি। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। ওয়ানডেতে বাড়লেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২ পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৭৫ ...
ঝিনাইদহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের নাম আসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের ...
টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ৩৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে এক আন্তঃজেলা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের জগত বাররা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জগত বাররা গ্রামের রুমেজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ প্যাকেটে ৩৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি ...
ডিজিটাল আইন মানবাধিকার চর্চায় নিরাপত্তাহীনতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইন সব নাগরিকের বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের সাংবিধানিক অঙ্গীকার ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। প্রস্তাবিত আইনটি প্রণীত হলে শুধু মতপ্রকাশের ক্ষেত্রেই নয়, গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সব নাগরিকের মৌলিক মানবাধিকার চর্চার ক্ষেত্রে অধিকতর নিরাপত্তাহীনতার ঝুঁকি সৃষ্টি করবে। তাই এ আইনের ঝুঁকিপূর্ণ ধারাগুলো বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার এক বিবৃতিতে সংস্থার নির্বাহী পরিচালক ...
জনতা সমঝোতার আগে তফসিল মানবে না : ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমঝোতার আগেই নির্বাচন কমিশন অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিলের ঘোষণা দেয়ার সমালোচনা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমঝোতা ছাড়া তফসিল হলে তা রাজনৈতিক দল ও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর