আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বুধবার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহী নিহত হয়েছেন। দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা এলাকায় বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
বিমানটিতে ৫ জন ক্রো ও অতিরিক্ত ৪ জন যাত্রী ছিল। ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি সাভানা থেকে আরিজোনার দিকে আসছিল। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয় তা তিনি বলতে পারেন নি। তবে, অফিসিয়াল সূত্র জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

