১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৫

ব্রেকিং নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সেমিস্টার পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত এ পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচী পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। আজ সোমবার (২৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দৈনিকদেশজনতা/ এন আর

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যে কৃষকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। কোগি পুলিশ প্রধান আলি জাঙ্গা জানান, রবিবার এই ঘটনায় অন্তত সাত স্থানীয় বাসিন্দা নিহত হন। কোগির কাপাঞ্চে শহরে ওই হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে যুদ্ধে ছয় বন্দুকধারীও নিহত হয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, সেখান থেকে বন্দুকধারীদের কয়েকটি অস্ত্র ...

রোজিনার পা হারানোর মামলায় বিআরটিসি বাসচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বাসচাপায় রোজিনা আক্তার নামে এক তরুণীর পা হারানোর মামলায় বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম মুন্নাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করে শফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এক দিনের রিমান্ড শেষে শফিকুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত ...

বিশ্ব একাদশের হয়ে খেলবেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের লর্ডসে ৩১ মে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ আইসিসি বিশ্ব একাদশ। টি-টোয়েন্টি এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আগেই চূড়ান্ত করা হয়েছে। বিশ্ব একাদশের খেলোয়াড় নিশ্চিতকরণ প্রক্রিয়া চলছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তারা দুজন বিশ্ব একাদশের হয়ে খেলবেন। আইসিসি এক ই-মেইল বার্তায় আজ ...

মিথ্যা বলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২ পত্রিকাকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এমন বক্তব্যের প্রতিবাদে তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে সরকারি ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ সম্পাদক নঈম নিজাম ...

ঢাবিতে এখন অশনি সংকেত বিরাজ করছে: বিএনপিপন্থি শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসে এখন অশনি সংকেত বিরাজ করছে মন্তব্য করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। ‘শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ এবং ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীর নিরাপত্তা’ শীর্ষক ব্যানারে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রদক্ষিণ ...

যৌন হয়রানি: ছাত্রদের প্রতিরোধের মুখে বন্ধ তুরাগ পরিবহন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় তুরাগ পরিবহনের বাসে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তুরাগ পরিবহনের প্রায় আড়াইশ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় রবিবার বিকালে গুলশান থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই ছাত্রীর স্বামী। তবে পুলিশ এখনও পর্যন্ত বাস ও তার অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারেনি। রবিবার সকাল থেকে গভীর রাত অবধি উত্তরায় এই পরিবহনের ...

ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রোববার বিয়ের অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়েছে। হামলার পর আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সেও আঘাত হেনেছে সৌদি জঙ্গিবিমান। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ...

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও সৌদি আরবে ৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বেলা ১০টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রাত ১টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ ...

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাগলান প্রদেশের ভোটার কার্ড বিতরণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে।রোববার সকালের এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর: বিবিসি, আলজাজিরা। পুলিশ জানায়, কাবুলে ভোটার কার্ড নিতে জড়ো হওয়া মানুষের ভিড়ে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে অন্তত ৫৭ জন নিহত হন। প্রায় একই সময়ে বাগলান প্রদেশের পুল-ই-খুমরি শহরের আরেকটি ভোটার কার্ড ...