১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

ব্রেকিং নিউজ

ধর্ষণে দোষী সাব্যস্ত কথিত ধর্মগুরু আসারাম

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ বছর আগেকার ধর্ষণের মামলায় স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করল জোধপুরের তফসিলি জাতি-জনজাতি আদালত। যদিও এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হবে বলে তার আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে। এই মামলায় আসারাম সহ মোট পাঁচ জন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আসারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড মিলতে পারে। ...

মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ১৭ মে

নিজস্ব প্রতিবেদক: ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। বুধবার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন। এদিন দুই মামলার গ্রেফতার সংক্রান্ত ...

নয়া পল্টনে বিএনপির মানববন্ধনে নেতাকর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন শুরু হয়েছে। এতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী নির্ধারতি সময়ের আগেই যোগ দিয়েছেন। বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। এ মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত । মানববন্ধনে অংশ নিয়েছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী ...

বাংলাদেশে শুরু হচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: কিছুদিন ইংলিশ ক্রিকেট বোর্ড ১০০ বলের টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়। এরপরই এ টুর্নামেন্ট নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এরই মধ্যে ঘোষণা এল বাংলাদেশে শুরু হচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট। বাংলাদেশের সাবেকদের ক্রিকেট আসর মাস্টার্স ক্রিকেট কার্নিভালের এবারের আসরটি হবে ক্রিকেটের নতুন এ সংস্করণে। শেষ দুই বছর ধরে শুরু হয়েছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলার এক উৎসব ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। যেখানে ...

পদ্মাসেতুর রেলসংযোগ: ব্যয় বাড়ছে ৪২৬৯ কোটি

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের মূল কাজ এখনও শুরু হয়নি। শুধু ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ চলমান আছে। এর ফলে বাড়ছে সময় আর ব্যয়। আর সে ব্যয় ৪ হাজার কোটি টাকার বেশি। রাজধানী থেকে পদ্মাসেতু হয়ে ১৬৯ কিলোমিটার নতুন রেলপথটি যশোরে গিয়ে মিলিত হবে। এটা নির্মাণে আরও ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। ...

রেলওয়ে প্রথম নারী কর্মকর্তা সিওপিএস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা অফিসারকে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গত রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক স্বাক্ষরিত এক আদেশে পরিচালক (ট্রাফিক) মোছা: রশিদা সুলতানা গনিকে পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদায়নকৃত পদে বদলি করা হয়েছে। বর্তমানে রশিদা সুলতানা বাংলাদেশ রেলওয়ের পরিচালক (পরিবহন) ছাড়াও অতিরিক্ত পরিচালকের (জনসংযোগ) দায়িত্ব পালন ...

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ড: নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ নিহত ও ৪০ আহত হয়েছে। বুধবার ভোরে দেশটির আচেহ প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। তবে খালিজ টাইমস পুলিশের বরাত দিয়ে বলেছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। খবরে বলা হয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আর সরকারি তেল কোম্পানি পেট্রামিনা তাদের সহায়তা করছে। আগুনে স্থানীয় কয়েকটি ...

চীন সফরে যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সপ্তাহের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে এক ঘরোয়া শীর্ষ সম্মেলনে মিলিত হতে চীন সফরে যাচ্ছেন। আগামী শুক্র ও শনিবার চীনের হুবেইপ্রদেশের রাজধানী য়ুহান শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মাত্র কয়েক মাস আগেই ভারত ও চীনের সেনারা দোকলামে দিনের পর দিন মুখোমুখি অবস্থানে ছিল।কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুই ...

পরমাণু কর্মসূচি: ইরানকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি সীমিতকরণের চুক্তি থেকে সরে আসলে ‘বড় ধরনের সমস্যা’ হবে বলে ইরানকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে আন্তর্জাতিক সমঝোতায় পরমাণু কর্মসূচির সীমিত করার ব্যাপারে কথা দেয় ইরান। বিবিসির সংবাদ। হোয়াইট হাউজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে কথা বলার সময় ট্রাম্প এ চুক্তিকে একধরণের পাগলামী বলেও মন্তব্য করেন। এই চুক্তি কোনভাবেই হওয়ার দরকার ছিল ...

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির ৫৭ টিম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগের জন্য ৫৭টি টিম গঠন করেছে বিএনপি। এসকল টিম বুধবার থেকেই তাদের প্রচারণা শুরু করবেন। মঙ্গলবার বিকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এক বৈঠকে সিনিয়র নেতারা এ সিদ্ধান্ত নেন। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, চেয়ারপারসনের ...