১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

ব্রেকিং নিউজ

কিরগিজস্তানকে হারিয়ে ভলিবলের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই কিরগিজস্তানকে ২০১৬ সালে হারিয়েই প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে আগামী শুক্রবার বেলা তিনটায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম সেটে কিরগিজস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরে যায় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-২০ পয়েন্টে জিতে ...

আমার মতো আরও ১০০ জন আছে: সিআইডিকে শরিফুল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বেসরকারি ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছেন নামকরা সুপারশপ স্বপ্নের এক বিক্রয়কর্মী শরিফুল ইসলাম (৩৩)। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে শরিফুল নানাধরণের তথ্য দিয়েছেন। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) শারমিন জাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল বলেন, ‘আমাকে ধরলে আমার মতো আরও ১০০ জন আছে, যারা এ কাজ করতে পারে। যতক্ষণ না ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ...

দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচে ৮৫ রান করা গৌতম গম্ভীর দিল্লির অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে ভারতীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। আইপিএলের এই আসরে গম্ভীর ভালোই শুরু করেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫৫ রান করেন। কিন্তু তাল কেটে যায় এরপরই। পরের চার ম্যাচে ১৫, ৮, ৩ এবং ৪ রান করেন। এই আসরের আগে গম্ভীর ২০১০ সালে দিল্লিকে একবার নেতৃত্ব দিয়েছিলেন। ...

সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমা, দুই ব্যবসায়ীকে তলব

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামে দুই ব্যবসায়ীকে তলব করেছে কমিশন। বুধবার (২৫ এপ্রিল) বিকেলে দুদকের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুদক সূত্র জানিয়েছে, আগামী ৬ মে সকাল ...

সীমান্তে ৩৭ কেজি স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গা প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে পাচারকালে ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৩৭ কেজি এবং আনুমানিক দাম ১৬ কোটি টাকা। বুধবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনও পাচারকারীকে আটক করা যায়নি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ...

ফাহিমকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন জানান, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেসবুক আইডি থেকে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য পাওয়া যায়নি। বিষয়টির ...

যুব অলিম্পিকে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: যুব অলিম্পিক হকির বাছাইয়ে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে উড়িয়ে দিয়েছে গোবিনাথান কৃষ্ণমুর্তির দল। থাইল্যান্ডের ব্যাংককে বুধবার ‘বি’ পুলের ম্যাচে বাংলাদেশের জয়ে মোহাম্মদ মহসিন ৩টি গোল করেন। এ ছাড়া সারোয়ার শাওন, আবেদ উদ্দিন, শফিউল আলম শিশির ২টি করে গোল করেন। রাকিবুল হাসানের স্ট্রিক থেকে অপর গোলটি এসেছে। বাছাই পর্বটি ফাইভ ‘এ’ সাইড ...

রোহিঙ্গা সমস্যা নিরাপত্তার ক্ষেত্রে তীব্র প্রভাব ফেলবে: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের আর্থ-সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এর সমাধান না হলে আমাদের অঞ্চল ও এর বাইরে এই রোহিঙ্গা সমস্যা শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তীব্র প্রভাব ফেলবে। জাতিসংঘে মঙ্গলবার ‘শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এ ...

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ দিন দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। পরে  রাষ্ট্রপতি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের ...

খালেদা জিয়ার মুক্তিই বিএনপির একমাত্র লক্ষ্য : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা অপরাধে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। আমি আবারও সব রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, ব্যক্তি সবাইকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাচ্ছি। সরকারকে জানাতে চাই, অন্যায়ের বিরুদ্ধে ...