১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৬

ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ায় উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকা ছাড়েন তিনি। সিডনিতে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’-তে ভূষিত হবেন। শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন ...

ইন্দোনেশিয়ায় তেলকূপে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় তেলকূপ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বুধবার ভোরের এই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১০ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় আরো ১১ জন মারা যান। সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন উপরে প্রায় ৭০ মিটার পর্যন্ত পৌঁছে যায়। আগুনের শিখা ঘরবাড়ি ও ...

সাবেক মন্ত্রী শামসুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুল ইসলাম বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতিরপুল এলাকায় পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ছাত্রদল সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। সেখানে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও ...

প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তা চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে আগামী মাস থেকে ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনের ...

হানিফের বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এই বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তার এই বক্তব্য গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিতবাহী। তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে ...

দুই সিটির নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক: খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সভায় উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ...

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে সাড়ে ১২টায়  শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এ ...

রাখাইন পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। সোমবার দলটির সেখানে যাওয়ার কথা বলে নিশ্চিত করেছেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার দাবি করেছিলো এখন উপযুক্ত সময় না। জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করলেও কার্যত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার শুরু করেনি তারা। চুক্তির পরও রাখাইনে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বুলডোজারে নিশ্চিহ্ন ...

ঝড়ের কবলে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে ৩ যাত্রী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: বুধবার রাতে ঢাকা থেকে যশোরে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদের মধ্যে তিনজন অসুস্থও হয়ে পড়েন। দু’জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। রিজেন্ট এয়ারওয়েজের যশোর বিমানবন্দরে কর্মরতদের ভাষ্য, বিরূপ আবহাওয়ার কারণে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ...