গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি রিসোর্টে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিকনিক প্রোগ্রাম থেকে মহানগর জামায়াতে ইসলামীর আমির এস এম সানাউল্লাহসহ ৪৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে গাজীপুরের জয়দবেপুর থানাধীন পুবাইল এলাকায় অবস্থিত স্বপ্নচূড়া পিকনিট স্পট থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ওই রিসোর্টে গোপন বৈঠক করছিলেন। গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন-অর ...
ব্রেকিং নিউজ
খালেদাকে বন্দি রেখে সরকার নীল নকশা করছে: খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আগামী নির্বাচন নিয়ে সরকার নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারা যে নীল-নকশা করেছে, সেই নীল- নকশার অধীনে ক্রমান্বয়ে গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সংঙ্কুচিত করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে, আর কোনো প্রতিদ্বন্দ্বি ও প্রতিপক্ষ থাকবে না। উনারাই রাজত্য ...
পরমাণু নিরস্ত্রকরণে ঐক্যমতে দুই কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতা বৈঠকে উপদ্বীপটিতে পরমাণু নিরস্ত্রকরণে সম্মত হয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ দুই কোরিয়ার মধ্যে শান্তিচুক্তি সই হবে। এ ছাড়া পরমাণু নিরস্ত্রকরণেও সম্মত হয়েছে দুই কোরিয়া বলে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের। সাড়ে ছয় দশক আগে কোরীয় যুদ্ধে টেনে দেয়া ভেদরেখার সামরিক সীমান্ত পার হয়ে দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের সঙ্গে হাত মিলিয়ে ...
মিয়ানমারকে চাপে রাখতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহবান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২৭ এপ্রিল) রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি এবং বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদানের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ তার হোটেল কক্ষে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে আজ সকালে তিন দিনের সরকারি সফরে ...
তারেক রহমান অবশ্যই বাংলাদেশে আসবেন জনগনের জন্য :মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিন ব্রিটিশ হাইকমিশনের কাছে অবস্থান করলেও তারেক রহমানকে ফেরত আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘যত দিন না তারেক রহমান ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন, আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ; ততদিন তাকে যে কেউ চাইলেই দেশে ফেরত আনা ...
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দাবি জানিয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সোসাইটি নামক একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের লোলুপ দৃষ্টি থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সামাজিক মূল্যবোধের অভাব আর অপরাধের শাস্তি না হওয়া এসব ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। ধর্ষণের বিরুদ্ধে কঠোর ...
বাংলাদেশের শাহরিয়ার জিতলেন হোয়াইটলি পুরস্কার
দৈনিক দেশজনতা ডেস্ক: এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপের পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে সঙ্গী হয়ে সম্মানজনক হোয়াইলি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশের শাহরিয়ার সিজার রহমান। লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজকুমারী। এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপ নিয়ে কাজ করার জন্য এ পুরস্কার পেলেন শাহরিয়ার সিজার রহমান। পার্বত্য চট্টগ্রামের দুর্গম বনাঞ্চলে ...
শামসুল ইসলামের মৃত্যুতে বিএনপি হারালো এক নেতাকে :মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপির নেতা শামসুল ইসলাম তার নির্বাচনী এলাকা এবং দেশে জন্য অনেক অবদান রেখে গিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার মৃত্যুতে বিএনপি ও বাংলাদেশ হারালো এক নেতাকে। যে শূন্যতা কোনও দিন পূরণ হবার নয়। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ...
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচা পেঁপের দাম। গত সপ্তাহে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া এ সবজি এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পেঁপের পাশাপাশি দামি সবজির তালিকায় রয়েছে বেগুন ও কাকরল। তবে তালিকায় শীর্ষে পেঁপে। শুক্রবার (২৭ এপ্রিল) রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম প্রায় দ্বিগুণ ...
অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে পৌঁছান তিনি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর