১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩২

ব্রেকিং নিউজ

গুয়াংজুতে ফ্লাইট শুরুর মাধ্যমে নতুন দিগন্তের সূচনা

নিজস্ব প্রতিবেদক: ১৫১ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশি কোনো বিমানসংস্থার এটিই এ রুটে প্রথম ফ্লাইট। ইউএস-বাংলা প্রথমবারের মতো চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজুতে এ ফ্লাইট শুরুর মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো। ফ্লাইট সূচি অনুযায়ী অনটাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড বজায় রেখে বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে চীনের গুয়াংজুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক ...

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী ছনটেক এলাকায় ডোবায় পড়ে যাওয়া বল তুলতে গিয়ে আরমান (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন আরমানের বাবা আব্দুল হান্নান (৪০)। আর তাতে বাবা-ছেলে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল ...

খুলনায় জোড়া খুনের মামলায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিবেদক: খুলনা জেলার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের আনসার আলী ফকির ও আজাদ মুন্সী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপরজন পলাতক। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর ...

তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় আটক

সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় ব্যাটালিয়ান পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) বিকালে অবৈধভাবে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)-এর চৌকি পার হয়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করার পর স্থানীয় পুলিশ বাহিনী তাদের আটক করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত ৪ বাংলাদেশি শ্রমিকরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ...

চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ অস্ট্রেলিয়ায় ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পূর্ব নির্ধারিত সূচিতেই। পরবর্তী বছরও হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে দুই বছর পরপর হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জগমোহন ডালমিয়ার হাতে চালু চ্যাম্পিয়নস ট্রফিকে বাঁচিয়ে ...

ময়মনসিংহে তেলবাহী লরির চাপায় নিহত ২

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, এনামুল (২৫) ও হৃদয় (২৪)। তারা দুজনই উপজেলার বালিখা ইউনিয়নের ধলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর এলাকার ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এই খবরের নিশ্চিত করে জানান, বিকেলে তেলবাহী একটি লরি ...

সরকারি জমিতে অবৈধ বিনোদনকেন্দ্র: ৩ ব্যবসায়িকে দুদকে তলব

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে সরকারি জায়গা-জমি দখল করে রিসোর্ট ও বাগান বাড়ি করার অভিযোগে তিন ব্যবসায়িকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে পাঠানো নোটিশে আগামী ৭ মে ওই তিন ব্যবসায়িকে কমিশনে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ‌্য জানিয়েছেন। দুদকের উপ-পরিচালক মো. আহমার উজ্জামানের ...

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার সম্পর্ক নেই: ডিজি

নিজস্ব প্রতিবেদক: পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। বিদেশে অবস্থানকারী যে কোনও বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। এই কর্মকর্তা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে এখন কোনও পাসপোর্ট নেই। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতরের কনফারেন্স হলে ...

ইডেনের ছাত্রীকে এসিড ছোড়ার মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের ছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ওই ছাত্রীকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া আসামির নাম মনির হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ...

ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ নিহত ৩

রংপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জের পাগলাপীর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে অন্তঃসত্ত্বাসহ ৩ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর ...