নিজস্ব প্রতিবেদক: ফের কাকরাইলে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই সেখানে পুলিশ অবস্থান করছে। এ ব্যাপারে রমনা মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক আকরাম গণমাধ্যমকে বলেন, ‘সকালে সেখান কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। সেখানে আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তারা রয়েছেন। এ ব্যাপারে তারা ভাল ...
ব্রেকিং নিউজ
আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন জাতিসংঘের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহীনির অত্যাচারের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল কক্সবাজার আসছেন। শনিবার বিকালে কুয়েত থেকে সরাসরি কক্সবাজারে অবতরণ করবেন তারা। প্রতিনিধি দলে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধিসহ ১০ জন স্থায়ী প্রতিনিধি, পাচঁজন উপস্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন প্রতিনিধি থাকবেন। রোববার তারা জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। ...
রমজানেও শান্তিপূর্ণ কর্মসূচি দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আরো কিছু কর্মসূচি দেবে বিএনপি। রমজান মাসেও শান্তিপূর্ণ সমাবেশ, বিশেষ দোয়াসহ মানববন্ধন কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া রমজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও ইফতার মাহফিল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে এতিম ও ওলামা মাশায়েখ, রাজনৈতিক দল ও কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি থাকবে। ...
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নানার কুলখানি অনুষ্ঠানে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা স্টেশনের সামনে লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে মো. সুজন (২২) ও নুর নবীর ছেলে আরাফাত হোসেন (৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বিষয়টি নিশ্চিত ...
বার্সা থেকে বিদায় আন্দ্রেস ইনিয়েস্তার
স্পোর্টস ডেস্ক: দিনকয়েক ধরেই স্প্যানিশ সংবাদ-মাধ্যমে শোনা যাচ্ছিল খবরটা। যেটা আরও শক্ত ভিত পায় কোপা দেল রে ফাইনালে বদলি হয়ে তার মাঠ ছাড়ার দৃশ্যে। চোখ গড়িয়ে জলধারা নেমে আসা আন্দ্রেস ইনিয়েস্তা এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন, বার্সেলোনার হয়ে আর খেলবেন না তিনি, চলতি মৌসুম শেষেই আশৈশবের ক্লাবকে বিদায় জানাবেন স্প্যানিশ মিডফিল্ডার। মাত্র ১২ বছর বয়সে ১৯৯৬ সালে ইনিয়েস্তা পা রেখেছিলেন বার্সেলোনার ...
রোহিঙ্গাদের দেখতে আজ আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের একটি প্রতিনিধি দল আজ শনিবার বাংলাদেশ সফরে আসছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি একটি বিশেষ ফ্লাইটে সরাসরি কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজারে প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ দলে রয়েছেন জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া এই দলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্সের প্রতিনিধিও রয়েছেন। থাকছেন নেদারল্যান্ডস, কুয়েত, বলিভিয়া, ...
ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলের গুলি: নিহত ৩, আহত সাড়ে ৯০০
আন্তর্জাতিক ডেস্ক: গাজা সীমান্তবর্তী এলাকায় আবারো ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সৈন্যরা। নিজের জন্ম ভূমিতে ফেরার দাবিতে শুক্রবার ৫ম দিনের মতো বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তাদের এ বিক্ষোভে গুলি চালায় ইসরাইলি সৈন্যরা। গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে সাড়ে ৯শ। গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন। কিন্তু, জাতিসংঘের ...
নানকের সঙ্গে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠকে বসেছেন কোটা সংস্কার আন্দোলনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে পাঁচ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। ...
রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে
স্পোর্টস ডেস্ক: ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তুর্কমেনিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল গেলবারে চ্যাম্পিয়নদের। শুক্রবার বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের দ্বিতীয় আসরের ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছে তুর্কমেনিস্তান। খেলার শুরু থেকেই তুর্কমেনিস্তান এগিয়ে ছিল। তবে বাংলাদেশও সমানভাবে লড়াই চালিয়ে যায়। প্রথম সেট ২৬-২৪ ব্যবধানে জেতে বাংলাদেশ। কিন্তু এর ...
‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি স্বরুপ সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী নারীদের অধিকার নিশ্চিত করতে একটি নতুন জোট গঠনের তাগিদ দেন। শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিডনিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়ন এবং নারী কর্মসংস্থান নিশ্চিত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর