১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

ব্রেকিং নিউজ

রাজধানীতে যুবদলের বিক্ষোভ: অাটক ৩০

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। যুবদলের সভাপতি সাইফুল অালম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ শেষে সাইফুল অালম নীরব বলেন, দেশনেত্রী বেগম খালেদা ...

গাজীপুরে নদীতে পড়ে শিশু নিহত

আতিকুর রহমান, গাজীপুর  প্রতিনিধি : ২৫ এপ্রিল বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঘোষেরকান্দি নতুন বাজার এলাকায় পড়ে সাইফুল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়। নিহত সাইফুল ইসলাম ঘোষেরকান্দি গ্রামের কৃষক জালাল উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ঘোষেরকান্দি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শেণীর ছাত্র। বুধবার দুপুরে সে বিদ্যালয় থেকে বাড়িতে আসে। নদীর ধারে ...

গাজীপুর নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে জরিমানা

মুহাম্মদ আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩৭ এপ্রিল শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের চার কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সহকারি রিটার্নিং অফিসার মোঃ শাহিন আকন্দ জানান, পোস্টারের সাইজ নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ায় এবং আঠা দিয়ে পোস্টার দেয়ালে লাগানোর অভিযোগে ২৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ হান্নান মিয়া হান্নু ও মোঃ ...

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাঁচবাড়ী জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার ওয়াদুদ মোল্লার ছেলে আব্দুল হাই, সদর উপজেলার চকগোপাল এলাকার তারাবউদ্দিনের ছেলে আনারুল ইসলাম ও শালকী সন্তোষপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে রবিউল ইসলাম। পুলিশ জানায়, ...

ভোলায় ভয়াভহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি : ভোলা শহরের প্রাণ কেন্দ্র চক বাজার এলাকায় ভয়াভহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তের মধ্যে চারদিকের দোকানে ছড়িয়ে যায়। আগুনে মনিহারি পট্টি, ঘোষপট্টি, খালপাড় রোডসহ আশপাশের অন্তত ৫০ থেকে ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ...

ময়মনসিংহে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা-ছিনতাইসহ আট মামলার আসামি কালা চান (৩৮) নিহত হয়েছেন বলে জানা গেছে। তাকে নিয়ে শনিবার ভোরে শহরের মাদ্রাসা বাজারে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরীর র‌্যালির মোড় থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও ছুরি উদ্ধার করা হয়। পরে আজ ভোরে তাকে নিয়ে মাদক ...

‘বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সেসব দেশে তারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ...

রাবি শিক্ষার্থীর মাথা ফাটাল ছাত্রলীগ নেতা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিহাদ নামে এক শিক্ষার্থীকে পূর্ব শত্রুতার জেরে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন কিসকু রেক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ ঘটনা ঘটে। আহত জিহাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। জিহাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ...

সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই প্রতিনিয়ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের মূল লক্ষ্য বিএনপি চেয়ারপারসনকে কারাগারে অসুস্থ রেখে নির্বাচনের বাইরে রাখা। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও ...

খালেদা জিয়া পঙ্গু এবং অন্ধ হয়ে যেতে পারেন : চিকিৎসক

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখনই সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা করছেন তাঁর চিকিৎসকগণ। এমনকি দ্রুত চিকিৎসা দেয়া না হলে অন্ধও হয়ে যেতে পারেন, জানালেন তাঁর চিকিৎসকরা। হাঁটুর অবস্থাও করুণ বললেন তারা। চিকিৎসকগণ জানান, বেগম খালেদা জিয়া এসব সদস্যা মোকাবেলা করা সত্বেওÑ মানসিকভাবে এখনো জোর রয়েছে অনেক বেশি। ...