নিজস্ব প্রতিবেদক: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলেমৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন এ অভিযোগ করেন। রিজভী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে। এখনও তার পছন্দানুযায়ী হাসপাতাল ও ...
ব্রেকিং নিউজ
শিবগঞ্জে পিস্তলসহ ৫ জেএমবি সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেলা ১১টার দিকে বিস্তারিত জানানো হবে বলে র্যাব-৫ ...
জম্মু ও কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে শনিবার রাতে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা। তিনি জানান, শনিবার রাতে রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। উল্লেখ্য, বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প ...
মিয়ানমার থেকে এবার পালাচ্ছে খ্রিস্টানরা
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের পর এবার দেশটির কাচিন প্রদেশ থেকে পালাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। দেশটির ভারি অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে চীন সীমান্তের দিকে ছুটছে তারা। জাতিগত নিধনযজ্ঞের মাধ্যমে অধিকাংশ রোহিঙ্গাকে দেশছাড়া করার পর এবার উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের মানুষের ওপর দমনপীড়ন চালাচ্ছে মিয়ানমার। কাচিন বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর নতুন করে সংঘাতের বাস্তবতায় এলাকা ছেড়ে পালাচ্ছেন এ অঞ্চলের মানুষ। ...
উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভবিষ্যতে তার সঙ্গে দেশটির নেতার বৈঠকের কথা থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে। এদিকে শুক্রবার দুই কোরিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার মিডিয়া। খবর রয়টার্স ও বিবিসি’র আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে ট্রাম্প ও উত্তর ...
প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ রোববার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটে সিডনির কিংস ফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এর পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি দিয়ে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। গ্লোবাল সামিট ...
রাজধানীতে ১৩ কেজি স্বর্ণসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: উত্তরায় র্যাব-১ সাত কোটি টাকা মূল্যমানের সাড়ে ১৩ কেজি ওজনের ১৩৫টি সোনার বার উদ্ধার করেছে। এ সময় সোনা চোরাকারবারির সঙ্গে জড়িত কাজী মাহবুবুর রহমান এবং সোনা ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত মির্জা জাকির হোসেনকে আটক করা হয়। শনিবার বিকালে উত্তরা ব্রিফিংয়ে রাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তাদের কাছে ...
চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি টাকা মূল্যের সিগারেট আটক
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৩ কোটি টাকা মূল্যের ৩০৩ ও মন্ড ব্রান্ডের ৬৫০ কার্টন সিগারেটের একটি চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। এতে ১ কোটি ৩০ লাখ সিগারেটের শলাকা রয়েছে। যার শুল্ক আসে প্রায় ৯ কোটি টাকা। শনিবার বন্দরের এনসিটি ইয়ার্ডে কায়িক পরীক্ষা সম্পন্ন করেন বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন। তিনি ...
মে দিবসে সব হোটেল বন্ধ রাখতে সমাবেশ করেছে শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক: মে দিবসে সব হোটেল বন্ধ রাখা ও চাকরির নিরাপত্তার দাবিতে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন হোটেল সেক্টরেও ছুটি কার্যকরের দাবিতে প্রেস ক্লাবসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকেরা। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। বক্তারা বলেন, ১৮৮৬ সালে ...
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন কারাবন্দি থাকায় শুভেচ্ছা বিনিময় করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। শনিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর