নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এইচএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষায় পুরাতন (২০১৬ সালের) বহুনির্বাচনী প্রশ্নপত্রে প্রায় ২০মিনিট পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পেয়ে বহুনির্বাচনী উত্তরপত্রের ঘরটি পূরণ করা শুরু করে। প্রায় ২০ মিনিট পর এক শিক্ষার্থীর নজরে আসে ২০১৬ সালের প্রশ্নে পরীক্ষা দেয়ার বিষয়টি। তাৎক্ষণিক ওই শিক্ষার্থী দায়িত্বরত শিক্ষককে জানায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বুধবার টাঙ্গাইলের বাসাইল ...
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ ঘটনা ঘটে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দু”টি ইউনিট এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি মেকানিক্যাল সপসহ ক্ষুদ্র পাচটি গার্মেন্টস দোকান ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পায় আশপাশের কয়েকশ দোকান। কিশোরগঞ্জ ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ব্যবসায়ী কমিউনিটি ...
ভাঙছে ইমরান খানের তৃতীয় বিয়েও
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট তারকা এবং রাজনীতিক ইমরান খানের তৃতীয় বিয়েও ভাঙনের মুখে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতেই তার আধ্যাত্মিক পথপ্রদর্শক মানেকা বুশরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খান। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই ভাঙতে চলেছে সেই বিয়ে। খবর এনডিটিভি’র উর্দু সংবাদপত্র ডেইলি উম্মত জানায়, সমস্যার শুরু মানেকার ছেলেকে নিয়ে। মানেকার ...
রোনালদোর গোল ছাড়াই বায়ার্নকে হারাল রিয়াল
স্পোর্টস ডেস্ক: ফেভারিটই ছিল, ফেভারিটের মতোই খেলল। বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারাল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলেন জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেয় রিয়াল। তবে শুরুতে ছন্দে দেখা যায়নি তাদের। এ সুযোগ নিয়ে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। স্বার্থও হাসিল করে নেয়। ২৮ মিনিটে আচমকা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে ...
বিকালে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’তে ভূষিত হবেন। বিকালে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে সিডনির উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ব্যাংককে যাত্রাবিরতির পর স্থানীয় সময় শুক্রবার সকালে সিডনি পৌঁছাবেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। সফরের প্রথম দিন সকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ...
সিয়াচেনে চীনের সড়ক নির্মাণ: উদ্বেগ ভারতের
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের সিয়াচেন হিমবাহের উত্তরে কৌশলগত শাক্সাম উপত্যকায় সড়ক নির্মাণ করে ফেলল চীন। যা অত্যন্ত কঠিন কাজ বলেই মনে করছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি শাক্সাম উপত্যকায় নতুন সড়ক ও সামরিক পোস্ট নির্মাণের সংবাদ প্রকাশ করেছে দ্য প্রিন্ট। স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে, ভারত-ভুটান-চীনের ত্রিদেশীয় সংযোগ পয়েন্ট ডোকালামকে ঘিরে ২০১৭ সালের জুনে উত্তেজনাকর পরিস্থিতির পর শাক্সাম উপত্যকায় সড়ক নির্মাণের কাজ করে চীন। ...
কোটা নিয়ে সিদ্ধান্তহীনতায় জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ছাত্র আন্দোলন ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যু। তবে কোটা সংস্কার নিয়ে এখনো কার্যত অন্ধকারে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের প্রায় সবক’টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি বলেছিলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই ...
রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের ঘটনায় তদন্ত করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো নিপীড়নের অভিযোগের তদন্ত করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মার্কিন তদন্তে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, মারধর ও অন্যান্য সম্ভাব্য নির্যাতনের অভিযোগের তদন্ত চালানো হচ্ছে এবং এ ব্যাপারে নথিপত্র জোগাড় করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই তদন্তে নেতৃত্ব দিচ্ছে। এ পর্যন্ত প্রায় ...
সাতক্ষীরায় ঢাবি ছাত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী মাশহুদা সুলতানাকে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র স্বামী আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আসামি আবদুল কুদ্দুস এ সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২২ জুন স্বামী আবদুল কুদ্দুস তার শ্বশুর ...
তারেক সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক : মির্জা ফখরুল
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বর্জন নিয়ে বিতর্ক সৃষ্টি করে সরকার নিজেরাই নিজেদের তৈরী করা গহ্বরে পড়েছে। ফখরুল বলেন, তারেক নাগরিকত্ব বর্জন করেননি। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর