নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, বেসরকরি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুর ওপর ভ্যাট থাকবে না। ছাত্র ফি থেকে শুরু করে ভবনও ভ্যাটের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আগের দিন রাজধানীতে প্রিন্ট ও ইলেকট্রনিক ...
ব্রেকিং নিউজ
কিমের সঙ্গে বৈঠক মে কিংবা জুনে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠক হতে পারে। এর আগে কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে কিম জং উনও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপে সমর্থন দিয়েছে রাশিয়া। খবর ...
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রিয়াল
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার দিবাগত রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল। ফিরতি লেগে ২-০ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে সেমিফাইনালে চলে যাবে লস ব্লাঙ্কোসরা। সেটা হলে রেকর্ড ২৯তম বারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে তারা। যা অন্য কোনো ক্লাব কখনো পারেনি। কোয়ার্টার ফাইনালে ...
কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে কর্মরত, বসবাসরত এবং আগত সকল যুক্তরাষ্ট্রের নাগরকিদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই ...
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় রৌপ্যপদক জয়
স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে বাংলাদেশের নামের পাশে যোগ হল আরেকটি পদক। চলতি আসরের অষ্টম দিনে রৌপ্যপদক জিতে দেশকে গৌরবে ভাসালেন শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার রাইফেলে পদকটি জিতেছেন এ শুটার। এ নিয়ে দুটি পদক বগলদাবা করল বাংলাদেশ। অবশ্য দুটিই রৌপ্য। এ রৌপ্য জয়ে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৪তম। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবারের আসরে অংশ নিচ্ছে ৭১ দেশ। ২০১৩ সালে সেনাবাহিনীতে ...
রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন মিয়ানমারের মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ এবং পুনর্বাসনবিষয়ক মন্ত্রী উইন মিন্ত আই আজ কক্সবাজার সফরে আসছেন। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। আজ সকাল ১১টায় উইন মিন্ত আই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ১২টার দিকে মধুরছড়াস্থ আইওএম হাসপাতাল পরিদর্শন করবেন বলে সফরসূচি থেকে জানা গেছে। গত বছরের ২৫ আগস্ট থেকে এই দফায় সাত লক্ষাধিক রোহিঙ্গাকে দেশত্যাগে বাধ্য ...
ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ায় ছাত্রলীগ নেত্রী এশা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেত্রী ইফফাত আরা এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এশাকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেন। এর আগে তিনি এশাকে হল থেকে বহিষ্কারের আদেশ দেন। এদিকে একইসাথে তাকে সুফিয়া ...
কোটা সংস্কারের দাবি: শাবির প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান
সিলেট প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটকে কোটা সংস্কারের দাবিতে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ...
ঢাবিতে মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানায় কোটা নিয়ে আন্দোলনকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৫টার মধ্যে তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও তুলে আন্দোলনকারীরা। সন্ধ্যা থেকেই কৃষিমন্ত্রীর কুশপুত্তলিকা ...
মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিল্ডিংয়ে কাজ করার সময় লিফট ছিঁড়ে সোমবার বিকালে বাংলাদেশি তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সংবাদে নিহতদের বাড়িতে নেমেছে শোকের মাতম। নিহতরা হলেন- বেনাপোলের ধান্যখোলা গ্রামের তরিকুল ইসলাম তরিক, শার্শার শ্যামলাগাছি গ্রামের আজমিন হোসেন ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের সালাউদ্দিন। নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা বিল্ডিংয়ে লিফট তৈরির জন্য কাজ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর