১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৯

ব্রেকিং নিউজ

গুজবে কান না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কোনো গুজবে কান না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলা‌দেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার দুপুরে আন্দোলনকারী সংগঠনের সমন্বয়ক হাসান আল মামুন এ কথা জনান। তি‌নি বলেন, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমরা চাই, কোটা সংস্কারের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসুক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা ...

আলজেরিয়ায় ২০০আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তে শতাধিক আরোহীর প্রাণহানি ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় রেডিও স্টেশনের খবরে জানানো হয়েছে। বুধবার দেশটির রাজধানী আলজিয়ার্সের বোফারিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপর সামরিক ওই বিমান বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার তৈরি বিমানটিতে দুই শতাধিক কিংবা তারও বেশি যাত্রী ছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। আলজেরিয়ার টেলিভিশনের খবরে বলা ...

দফতর বদল ৪ সচিব ,ভারপ্রাপ্ত সচিব হলেন ৪ জন

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে চারজন কর্মকর্তাদের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া চারজন সচিবের দফতর বদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুহিবুল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে জাতীয় ...

নেপালে বিমান দুর্ঘটনা : ৪০ লাখ পাবে নিহতের পরিবার

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার (৪০ লাখ টাকা) করে পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল। নেপালে বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে বুধবার সচিবালয়ে বিমানমন্ত্রীর সংবাদ সম্মেলন এ তথ্য জানান। একই তথ্য জানান ইউএস-বাংলা কর্তৃপক্ষও। গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক ...

আইসিইউতে রাজিবের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে রাজিবকে দেখে এসে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। রাজিবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শামসুজ্জামান জানান, রাজিবের অবস্থার কোনো পরিবর্তন ...

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোজার্ট পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে টম বজার্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে পদত্যাগের কারণ এতে উল্লেখ করা হয়নি। জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত জন বল্টন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পরই পদত্যাগ করলেন বোজার্ট। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, দেশের নিরাপত্তায় টম ...

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে অন্তত তিন হাজার শিক্ষার্থী এই অবরোধে অংশ নেন। এতে করে মহাসড়কের দুদিকে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

এশাকে আজীবন বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে বিভিন্ন হলে হামলা ও সুফিয়া কামাল হলে আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় হল ছাত্রলীগ সভানেত্রী ইশরাত জাহান এশাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনের আহ্বায়ক হাসান ...

রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তাঁরা। দৈনিকদেশজনতা/ আই সি

ক্যাম্পাসে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। একই সময় ছাত্রীরা একটি মিছিল বের করে। মধ্যরাতে বিভিন্ন হলে হামলা ও সুফিয়া কামাল হলে আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় উত্তপ্ত অবস্থা দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। তারা ...