১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৫১

ব্রেকিং নিউজ

চীনে ট্রাক বিস্ফোরণে নিহত ৭, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরিত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১৩ জন। খবর সিনহুয়া’র। কাউন্টি সরকারের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ঝেনান কাউন্টির পুসাদিয়ান গ্রামের কাছে এ বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে ৫.২৮ টন বিস্ফোরক ছিল। বিস্ফোরকগুলো গ্রামের কাছের একটি গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ...

জাতিসংঘের সদর দপ্তরের সামনে লাশ রেখে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অন্তত ১৬ জনের মরদেহ রেখে বিক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। খবর বিবিসির। জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সশস্ত্র জঙ্গীদের যুদ্ধে রাজধানী বাঙ্গুইয়ে এই বেসামরিক ব্যক্তিরা মারা যায়। এই সহিংসতার প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মরদেহগুলো রেখে যায় তারা। এই বিক্ষোভ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন। রবিবার বাঙ্গুইয়ের পার্শ্ববর্তী ...

জ্বালানি খাতে সাড়ে ৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের নেয়া একটি প্রকল্পে আরও সাড়ে ৫ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে অনুষ্ঠিত সংস্থার বোর্ড সভায় এ সংক্রান্ত একটি ঋণ প্রস্তাব অনুমোদন পেয়েছে। বুধবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ...

আসছে বাজেটে নতুন কিছু থাকছে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে নতুন কিছু থাকছে না বলে জানিয়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এই বাজেটে নতুন করে উদ্যোগ নেওয়া হবে না। পুরোনো উদ্যোগ গুলোকেই নতুনভাবে জোর দেওয়া হবে। বৃহস্পতিবার (১২এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দৈনিক দেশজনতা/ এন আর

রাজশাহী কলেজ ছাত্রলীগের ৫৭ নেতার পদত্যাগ

রাজশাহী প্রতিবেদক: কাঠের গুঁড়ি চুরির অভিযোগে বহিষ্কৃত রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান নাঈমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দলের ৫৭ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। নাঈমুল ইসলাম নাঈম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার রাতে এসব নেতা নিজ নিজ পদত্যাগপত্র রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের ...

কোটা বাতিলে শিগগির প্রজ্ঞাপন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে কোটা বাতিল করা হলেও এ সংক্রান্ত প্রস্তাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান তিনি। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত রোববার থেকে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যেই বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ ...

মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই সি

এশিয়া কাপ শুরু ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের পাশাপাশি প্লে-অফ থেকে একটি দল খেলবে এবারের আসরে। শুরু থেকেই এবারের আসর নিয়ে চলছিল টানাহেঁচড়া। টুর্নামেন্টটি এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরে ভারতের আপত্তিতে সেটি চলে যায় ভারতে, বছরের শেষে। সবশেষে পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে খেলার ভেন্যু চলে যায় সংযুক্ত আরব ...

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি: বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। তিনি বলেন, বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিলো। কিন্তু ...

গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিক্রিয়া জানান তারা। তারা প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে গেজেট প্রকাশের আগ পযন্ত আন্দোলন ...