নিজস্ব প্রতিবেদক: বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা শুধু প্রস্তুতিই নেইনি, কীভাবে কী করতে হবে এটারও প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা চাই সমস্ত বাংলাদেশের মানুষ এই দিনটি সুন্দরভাবে উদযাপন করুক।’ শুক্রবার বিকালে রমনা বটমূলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ...
ব্রেকিং নিউজ
মুক্তিযোদ্ধা কোটা বহালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা বহাল রাখার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে কোটা বহাল রাখা না হলে রাজধানীতে মহাসমাবেশ করার হুমকি দিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মোল্লা এ দাবি জানান। তিনি বলেন, ‘কোটা বহালের জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছি। কোটা ...
দেশবাসীকে খালেদা জিয়ার নববর্ষের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি জানান, গতকাল বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কারাগারে বেগম খারলদা জিয়ার সাথে দেখা করেছেন। সে সময় বেগম খালেদা জিয়া তার মাধ্যমে ...
রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়া এলাকা থেকে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম- মো. আলমগীর শেখ (২৮)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোরহাব মণ্ডলের পাড়া এলাকার মো. আবুল কালাম শেখের ছেলে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
আজীবন নির্বাচনের জন্য অযোগ্য নওয়াজ শরীফ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দুর্নীতির দায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। খবর ডন অনলাইনের। শুক্রবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দিয়ে নওয়াজের মেয়াদ নিয়ে অস্পষ্টতা দূর করেন। এরপর থেকে তিনি আর কখনও নির্বাচনে অংশ নিতে পারবেন না। চলতি বছর শেষে দেশটিতে পার্লামেন্ট ...
বেরিয়ে এলো সন্তানকে পুড়িয়ে হত্যার ভয়ংকর এক তথ্য
নারায়ণগঞ্জ প্রতিবেদক: পরকীয়ার কথা জেনে ফেলায় প্রেমিকের সহযোগিতায় নিজের দুই শিশুসন্তানকে ঘুমন্ত অবস্থায় কাঁথায় পেঁচিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক মা। এতে হৃদয় নামে তার ৯ বছরের এক ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সাত বছরের ছেলে শিহাবকে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা শেফালী বেগমকে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিবিয়া ...
৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের অভিযোগে হল, বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিস্কার হওয়া ইফফাত জাহান এশার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ইশরাত জাহান এশা। ...
পরিচ্ছন্নতায় রেকর্ড গড়ল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উদ্যোগে প্রায় ১৫ হাজার লোকের উপস্থিতিতে প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এতে সার্বিক সহায়তা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই ...
আজ ইউএনএইচসিআরের সঙ্গে ঢাকার এমওইউ সই হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মধ্যে শুক্রবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। ঢাকায় জাতিসংঘের কার্যালয় জানায়, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও জাতিসংঘ শরণার্থী সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এ সমঝোতায় সই করবেন। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার আবুল কালাম বলেন, চুক্তি অনুসারে ...
পাকিস্তানে গানের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লারকানা অঞ্চলের কানগা গ্রামে এক স্থানীয় শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঞ্চে গান গাওয়া অবস্থায় তাকে হত্যা করা হয়। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ২৪ বছর বয়সী সামিনা সামুন নামের ওই গায়িকাকে ডাকা হয়েছিল স্থানীয় একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্যে। তিনি সামিনা সিন্ধু নামেও পরিচিত। হত্যাকারীর নাম তারিক আহমেদ জাতোই। গায়িকার অপরাধ- বার বার অনুরোধের পরও তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর