১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

ব্রেকিং নিউজ

মার্কিন জোটের হামলা রুখে দিল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় বেসামরিক লোকজন ও সামরিক স্থাপনায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট, যার অধিকাংশই মাঝপথে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে এ হামলা প্রতিরোধে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল। রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে সিরিয়ার আল দুমায়ের সামরিক বিমানবন্দরে ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা তার সবকটিই ধ্বংস ...

আইনজীবী রথীশ হত্যা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলার আসামি মিলন মোহন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মেডিকেলে কারা হেফাজতে আসামি মিলন মোহন মারা যান। পুলিশ জানায়, ৪ এপ্রিল অসুস্থতা বোধ করলে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয় মিলন মোহন্তকে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে। এদিকে, এ মামলায় রিমান্ডের ৭ দিনের মাথায় ...

কলকাতার বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রাতে শারুখের কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আইপিএলে অভিষেকের পর থেকে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন সাকিব। কিন্তু এবার আর কলকাতা দলে রাখেনি এই তারকাকে। এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে নিয়েছে তাকে। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের ...

গাজা সীমান্তে গুলিবিদ্ধ ১২২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল সীমান্তে বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর শুক্রবার গুলি ছুঁড়েছে ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, গুলিবিদ্ধ হয়েছে ১২২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ানোর মধ্য দিয়ে ভূমি দিবস উপলক্ষে টানা তৃতীয় শুক্রবার ইসরাইল সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভ হয়। বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর এদিনও গুলি ছোঁড়ে ইসরাইলি সেনাবাহিনী। ...

পবিত্র শবে মেরাজ আজ

নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র শবে মেরাজ। ৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব রাতে মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্য পেতে বিশেষ ব্যবস্থায় ঊর্ধ্বকাশে যান। সেখানে হজরত আদম (আ.)সহ উল্লেখযোগ্য নবীদের সঙ্গে মহানবী (সা.)-এর সালাম বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ পর্যন্ত হজরত জিবরাইল (আ.) তার সঙ্গী ছিলেন। সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে ...

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে সিরিয়ার দোমায় রাসায়নিক হামলার অভিযোগ এনে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী দেশটিতে হামলা শুরু করেছে। এ হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্র বাহিনী হিসেবে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইতিমধ্যে দেশটির একাধিক সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দাবি, প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক ...

নববর্ষ বরণের জন্য প্রস্তুত দেশ

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র এক দিন বাকি। এরপরই বাংলা পঞ্জিকায় যোগ হবে নতুন একটি বছর। কাল কেবল নতুন সূর্য নতুন দিনই নয়, নিয়ে আসবে নতুন বছর ১৪২৫। বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসবে। ভোর থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা, চলবে দিনভর। নববর্ষকে বরণ করতে সারাদেশের মতো প্রস্তুত রাজধানীও। এজন্য দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, ফ্যাশন হাউস, রেস্তোরাঁ, ...

ভোলায় পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশের হেফাজতে কৃষ্ণপদ দাস (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ভোলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। কৃষ্ণপদ দাস ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ির সুনিল দাসের ছেলে। পুলিশ বলছে স্ট্রোকজনিত কারণে মারা গেছে কৃষ্ণপদ দে। তবে সে কি কারণে মারা গেছে তা নিয়ে দিধা-দ্বন্দ্ব রয়েছে। নিহতের ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ-বাংলাদেশ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকশিনার ফিলিপ্পো গ্র্যান্ডি ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবাসনে একটি ফ্রেমওয়ার্কের ব্যাপারে একমত হয়েছে উভয়পক্ষ। ...

সেফওয়ে হাসপাতালে ভুল চিকিৎসায় ২ প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ডিএমটি সেফওয়ে হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে দুইজন প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৭টা ও সাড়ে ৭টায় পৃথক ভাবে এ ঘটনা দু’টি ঘটে বলে জানা যায়। নিহত দুই প্রসূতিরা হলেন, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের শাখাওয়াত হোসেনের স্ত্রী আসমা বেগম (২৪) ও জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের চুনাহাটি গ্রামের রুবেল আহমদের স্ত্রী ফয়জুন্নাহার ...