১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৯

ব্রেকিং নিউজ

চিশতীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চিশতী ছাড়া বাকি তিনজন হলেন- চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকের এসভিপি জিয়াউদ্দিন আহমেদ ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। গত মঙ্গলবার চারজনকে গ্রেফতার করা হয়। ...

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার জেলার পোরশা ও পত্নীতলা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোরশা উপজেলার কসনা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৫০)। তাৎক্ষণিক অপরজনের নাম জানা সম্ভব হয়নি এবং পত্নীতলা উপজেলার পানিওড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ...

আইপিএলে বৈষম্যের শিকার সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন ক্ষেত্রেই এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। পুরো ম্যাচের কৃতিত্বস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটা সাকিবের হাতেই ওঠার কথা ছিল। কিন্তু যখন ম্যাচসেরার পুরস্কারের জন্য অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়েছে, অবাক হয়েছেন অনেকেই। তবে কি ...

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

রাজশাহী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় নগরীর ভূবন মোহন পার্কে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিভাগীয় এ সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেছে বিএনপি। সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ...

বিকেলে ব্যাঙ্গালুরের মুখোমুখি রাজস্থান

স্পোর্টস ডেস্ক: বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। এর মাঝেই টুর্নামেন্টটি কয়েকটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার ম্যাচও উপহার দিয়েছে দর্শকদের। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু ও রাজস্থান রয়্যালস। বেঙালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। আগের দুই ম্যাচে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে দুই ...

টঙ্গীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ও ঢাকা থেকে জয়দেবপুরগামী ডেমুট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল ...

পর্দা উঠল বিপিও সামিটের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আউটসোর্সিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিপিও সম্মেলনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার ...

খালেদা জিয়ার ২ মামলার জামিন শুনানি ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলার জামিন আবেদনের শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিবের আদালত আজ এই মামলার জামিনের শুনানির জন্য ২৫ এপ্রিল তারিখ ধার্য করেন। পুরনো ঢাকার ...

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনার ...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মিন্টু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকালে সাউথলাইন পরিবহনের একটি পিকআপভ্যান মানিকগঞ্জ যাচ্ছিল। মহাসড়কের মূলজান এলাকায় ওই পিকআপকে পেছন দিক থেকে ...