২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:০৬

খালেদা জিয়ার ২ মামলার জামিন শুনানি ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলার জামিন আবেদনের শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিবের আদালত আজ এই মামলার জামিনের শুনানির জন্য ২৫ এপ্রিল তারিখ ধার্য করেন। পুরনো ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবী আদালতকে খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি অবহিত করলে অপর বিচারক সেদিন একই তারিখ ধার্য করেছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ