রংপুর প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে চালকের আসনে থাকা যুবলীগ নেতা ও পথচারী নিহত হন। এ সময় কারটিতে আগুন ধরে যায়। প্রাইভেটকারের অন্য আরোহীদের স্থানীয়রা উদ্ধার করেছেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর জেলা ...
ব্রেকিং নিউজ
শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় নববর্ষে সড়ক দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়। দেশটির পুলিশের এক মুখপাত্র রোহান গুনাসিকারা একথা জানান। খবর সিনহুয়া’র। তিনি আরো বলেন, বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে গাড়ি চালানো। আইন লঙ্ঘন করায় সারাদেশে ৫শ’ ১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। নববর্ষ উপলক্ষে গত ১২ এপ্রিল ...
নরসিংদীতে গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নরসিংদী প্রতিবেদক: নরসিংদীতে চাঞ্চল্যকর গোলাপ হোসেন (৩০) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোস্তাফিজুর নামে একজনকে খালাস দেওয়া ...
কুমিল্লায় খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর
কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় যাত্রীবাহী নৈশ কোচে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা ওই জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম। মামলার নথি পাওয়া সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ...
কোটা সংস্কার আন্দোলন : রাশেদের পিতাকে আটক করল পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খাঁনের পিতা নবাই বিশ্বাসকে ঝিনাইদহ থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে ওসি এমদাদুল হকের কাছে ...
আ’লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ৪ অভিযোগ
যশোর প্রতিনিধি: যশোরের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, আটক ও শারীরিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়। সোমবার ধানমণ্ডির কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ এপ্রিল তদন্ত কার্যক্রম শুরু ...
‘তুলে নেয়ার’ পর ছেড়ে দেয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের ৩ নেতাকে
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের ৩ নেতাকে সাদা পোশাকের পুলিশ তুলে নেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দুপুরে জানিয়েছিলেন, সংগঠনটির তিন যুগ্ম আহ্বায়ক ফারুক, রাশেদ খান এবং নূরুল হক নূরকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের ...
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৬ মে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, তাঁরা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা ...
দু’দিনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে ফের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দুই দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসায় হামলাসহ বিভিন্ন বিষয়ে চারটি মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ...
খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। অতিসত্তর তাঁর চিকিৎসা দেয়া দরকার। রিজভী বলেন, গতকালই (রবিবার) বলেছিলাম, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। তাঁর হাত-পা ও কোমরের ব্যথা আরও বেড়েছে। ক্ষমতাসীনদের দাপটে কারাকর্তৃপক্ষ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর