১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

ব্রেকিং নিউজ

ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুয়া ঋণ জালিয়াতির পৃথক চার মামলায় কারাদণ্ডের সঙ্গে তাদেরকে চার কোটি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চার কোটি রাষ্ট্রের অনুকূলে জমা দিতে হবে। তবে পৃথক দুই মামলায় দুইজনকে ১৭ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই ...

গাজীপুর নির্বাচনে ইভিএম ও এসপিকে নিয়ে বিএনপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদের বিষয়ে আপত্তি জানিয়ে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। সেই সঙ্গে দুই মহানগরে ভোট গ্রহণে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তা থেকে সরে আসারও দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার আগারগাঁওয়ে ...

আগামী তিন দিন ঝড়ের প্রবণতা বেশি থাকবে : আবহাওয়াবিদ

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেশি থাকবে বলে সতর্ক করেছেন একজন আবহাওয়াবিদ। সেই সঙ্গে থাকবে শিলাবৃষ্টি। সারাদেশেই ঝড়ের এই প্রবণতা থাকবে। তবে সিলেট, ময়মনসিংহ, ঢাকায় বেশি হবে। মঙ্গলবার দুপুরের পর রাজধানী ঢাকার আকাশ হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। তাল মিলিয়ে চলে বিজলী। ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি এক দিন দিয়ে স্বস্তিই নিয়ে এসেছে নগরে। তবে ...

পুলিৎজার জয় করল বাংলাদেশি পনির

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ‘পুলিৎজার’ অর্জন করেছেন। এ বছর আন্তর্জাতিক প্রতিবেদন ও ফটোগ্রাফিতে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স পুরস্কার পেয়েছে। রয়টার্সের পুরস্কার বিজয়ী সাংবাদিক টিমের অন্যতম সদস্য হলেন পনির। তার আগে আর কোনো বাংলাদেশি পুলিৎজার পুরস্কার পাননি। বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে প্রকাশিত ১৬টি ফটো পুলিৎজার পুরস্কারের ...

সিটি নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন দাবি করেছে বিএনপি। মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে লিখিত আকারে এ দাবি জানিয়েছে বিএনপি। লিখিত দাবি নামায় বলা হয়, দুই সিটি নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে। গাজীপুরের পুলিশ ...

ইলিয়াস আলী নিখোঁজের অর্ধযুগ পূর্ণ হলো আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের অর্ধযুগ পূর্ণ হলো আজ মঙ্গলবার। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আড্ডা শেষে বনানীর বাসায় ফেরার সময় মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলেও গাড়িচালকসহ নিখোঁজ থাকেন ইলিয়াস আলী। বিএনপি নেতাকে উদ্ধার ও ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল ...

হোমসে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরিয় সরকারের বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ...

ইসিতে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় ও জাতীয় নির্বাচন বিষয়ে কথা বলতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের ৮ সদস্য আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৈঠবে অংশ নিয়েছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম ...

গাজীপুর নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ৩৬৮জন প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দু’দিনব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ হয়েছে। এ উপলক্ষে প্রার্থী তাদের সমর্থকদের ভিড় রয়েছে রিটার্নিং কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে সকাল থেকেই প্রার্থী সমর্থকদের আগমনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো বঙ্গতাজ অডিটোরিয়ামে। সোমবার সকাল থেকে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং ...

দিল্লির বিপক্ষে বিশাল জয় কেকেআরের

স্পোর্টস ডেস্ক: আরও একটি ম্যাচ নিষ্পত্তি হলো শেষে ব্যাট করা দলের হারের মধ্য দিয়ে। কলকাতার ইডেন গার্ডেনে অবশ্য স্বাগতিক কেকেআর ২০১ রানের যে বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের সামনে, তা টপকানো খুব কমই সম্ভব। সেটা পারলোও না গৌতম গম্ভীরের দল। মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গেল দিল্লি। ফলে ৭১ রানের বিশাল ব্যবধানে হারতে হলো সফরকারী দিল্লিকে। জয়ের জন্য ২০১ ...